ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আ. লীগের ১৩ নেতাকর্মী আটক
সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকা থেকে আটক করা হয় তাদেরকে।
আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ইন্সপেক্টর নূর মোহাম্মদ।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মী। এ সময় পুলিশ ১৩ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান। অভিযানে ৭টি মোটরসাইকেল ও ৪টি হাইয়েস গাড়ি জব্দ করা হয়েছে।
ওসি নূরের ভাষ্য, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
এ সময় আটককৃতদের বহনকারী যানবাহন ৭ টি মোটরসাইকেল ও ৪টি হাইস গাড়ি জব্দ করা হয়েছে।





