বরিশালে পরিবহন থেকে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অনিয়মের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন— সংগৃহীত
বরিশালে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত এক নেতাকে অবৈধভাবে পদচ্যুত করা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং পরিবহন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন জোরপূর্বক সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগও তোলা হয়েছে।




