Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বাজার থেকে ফিরছিলেন বাড়ি, রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:৫৮
বাজার থেকে ফিরছিলেন বাড়ি, রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়

দিনের কর্মব্যস্ততা শেষে প্রতিরাতের মতোই চেনা পথ ধরে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। আর কিছুদূর গেলেই মা-বাবার কাছে পৌঁছাতেন। কিন্তু রাতের সেই চেনা পথই যে তার জীবনের শেষ পথচলা হবে, তা কে জানত! কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ওত পেতে থাকা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. জুবায়ের (২৮) নামে এক যুবকের জীবন প্রদীপ নিভে গেছে। ঈদের পরদিনই এমন নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈদের পরদিন গতকাল শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা থেকে হোসেনপুর সড়কের শৈলজানী বিলাস এলাকার একটি কালভার্টের ওপর এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের ওই ইউনিয়নের চরপলাশ গ্রামের মো. আলতাফ উদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, জুবায়ের নিজের পায়ে দাঁড়াতে পোল্ট্রি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে বিভিন্ন দোকানে কাজ করতেন। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গকতালও তিনি বাজারে নিজের কাজ শেষ করে রাতের দিকে বাড়ির পথে রওনা হয়েছিলেন। কিন্তু শৈলজানী বিলাস এলাকার কালভার্টের ওপর পৌঁছানোমাত্রই অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর আচমকা সশস্ত্র হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে তারা।

সড়কের পাশ থেকে জুবায়েরের বাঁচার আকুল চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে খুনিরা অন্ধকারে চম্পট দেয়। স্থানীয়রা এসে কালভার্টের ওপর জুবায়েরকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত জুবায়েরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রতিবেশীরা, কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই ঘটনাস্থলেই ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জুবায়েরের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানালেন, বাজার থেকে বাড়ি ফেরার পথেই জুবায়েরের ওপর এই হামলা চালানো হয়েছে।

তিনি বললেন, 'আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তবে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য নিহত জুবায়েরের মাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।'

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise