Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহীকে হত্যার হুমকি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬:১১
কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহীকে হত্যার হুমকি

কুরিয়ারে কাফনের কাপড় পাঠিয়ে ভৈরবে পৌর নির্বাহী কর্মকর্তাকে হত্যার হুমকি। ছবি: আগামীর সময়

কুরিয়ারে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে। কুরিয়ারে কাফনের কাপড়ের সঙ্গে ছিল গোলাপজল, আগরবাতি ও একটি চিরকুট।

এসএ পরিবহনের মাধ্যমে পাঠানো ওই কুরিয়ারে এক মাসের মধ্যে ভৈরব ছাড়ার হুমকি দেওয়া হয় তাকে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ভৈরব থানায়।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক।

জিডি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার ফাতান হোমিও চিকিৎসালয়ের ঠিকানায় একটি পার্সেল পাঠানো হয়। প্রতিষ্ঠানটি মো. ফারুকের স্ত্রীর মালিকানাধীন। এসএ পরিবহনের মাধ্যমে পাঠানো পার্সেলের প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নাম্বার উল্লেখ করা হয়। প্রাপক হিসেবে লেখা ছিল মো. ফারুকের নাম ও তার ব্যক্তিগত মোবাইল নাম্বার।

ভৈরবে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে পার্সেলটি গ্রহণ করেন। পরে বাসায় নিয়ে খুলে দেখা যায়, এর ভেতরে এক গজ সাদা কাফনের কাপড়, একটি গোলাপজল, একটি আগরবাতি এবং একটি চিরকুট রয়েছে।


আরও পড়ুন

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে আটকে মারধর

২০ জুলাই ২০২৬


চিরকুটে লেখা ছিল, ‘আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।’

মো. ফারুক জানিয়েছেন, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর তিনি ভৈরব পৌরসভায় যোগদান করেন। এরপর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভার কাজে অনিয়ম, দুর্নীতি কিংবা বিধিবহির্ভূত কোনো আবদারকে তিনি কখনো প্রশ্রয় দেননি।

সরকারি বিধি বাস্তবায়নে সবসময় কঠোর অবস্থানে থাকায় কোনো স্বার্থান্বেষীমহল বা অপরাধী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করছেন।

তিনি আরও জানালেন, কাফনের কাপড় ও মৃত্যুর হুমকিসংবলিত পার্সেল পাওয়ার ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা মানসিকভাবে আতঙ্কিত। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভৈরব থানার পরিদর্শক লিমন বোস আগামীর সময়কে জানিয়েছেন, পার্সেলের মাধ্যমে পৌর নির্বাহী কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

ভৈরবহত্যার হুমকিনির্বাহী পরিচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড