Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজার মেডিকেল কলেজ : ব্যবহারিক ক্লাসের জন্য ৭ কিমি দৌড়

  • ৫০০ শয্যার হাসপাতাল ভবনসহ নির্মাণ চলছে ২৬ স্থাপনা
  • ২০২৮ সালের জুনে চালুর লক্ষ্য
  • দেড় যুগ পর পূর্ণাঙ্গের পথে কলেজ
এন এ সাগর, রামু (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০
শেয়ার করুন:
কক্সবাজার মেডিকেল কলেজ : ব্যবহারিক ক্লাসের জন্য ৭ কিমি দৌড়

সংগৃহীত ছবি

অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু। তারপর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর। কেটে গেছে ১৮ বছর। ১৮টি ব্যাচ অতিক্রম করে ১৪টি এমবিবিএস ব্যাচ চিকিৎসাশিক্ষার পাঠ শেষ করেছে। কিন্তু এত বছরেও কক্সবাজার মেডিকেল কলেজের নিজস্ব টিচিং হাসপাতাল চালু হয়নি। ফলে চিকিৎসাশিক্ষার গুরুত্বপূর্ণ ব্যবহারিক অংশের জন্য এখনো প্রায় ৭ কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে যেতে হয় শিক্ষার্থীদের।

তবে দীর্ঘদিনের সে সংকট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের নিজস্ব ৫০০ শয্যার হাসপাতাল ভবনসহ ইন্টার্ন চিকিৎসকদের আবাসন, নার্সিং ডরমিটরি, কলেজ ভবন, স্টাফ কোয়ার্টার, মসজিদসহ মোট ২৬টি অবকাঠামোর নির্মাণকাজ এগিয়ে চলছে। পাইলিং শেষ হয়েছে হাসপাতাল ভবনের। দ্রুত এগোচ্ছে বিভিন্ন ব্লকের নির্মাণকাজও। এর মধ্যে ভবনটির প্রথম তলার কাঠামো দৃশ্যমান হয়েছে। চুক্তি অনুযায়ী, হাসপাতালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালের জুনে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে হাসপাতালটি চালু করা গেলে চিকিৎসাশিক্ষার পাশাপাশি কক্সবাজারের স্বাস্থ্যসেবায়ও বড় পরিবর্তন আসতে পারে। বাস্তুচ্যুত ১৫ লাখ রোহিঙ্গা ও ২৮ লাখ স্থানীয় মানুষের চিকিৎসায় কুলিয়ে উঠতে পারছিল না ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতাল। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটকরাও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

জানা গেছে, ২০০৮ সালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের একটি ভবনকে অস্থায়ী ক্যাম্পাস করে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালে শহরের বাইরে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয় প্রতিষ্ঠানটি। স্থায়ী ক্যাম্পাস পেলেও পূর্ণাঙ্গ টিচিং হাসপাতাল পায়নি কলেজটি। ফলে তৃতীয় বর্ষ থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ও ক্লিনিক্যাল ক্লাসের জন্য সদর হাসপাতালে যেতে হয়। কলেজ থেকে সদর হাসপাতালের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিধি অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাসপাতালের ওয়ার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ নিতে হয়।

ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের সভাপতি ডা. হামিদা সুলতানার মতে, সদর হাসপাতালে যাতায়াতে শিক্ষার্থীদের বছরে প্রায় ৫৯৮ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। তিনি বললেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজ থেকে দুটি বাসের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রতিদিন প্রায় ২৮০ জন শিক্ষার্থী এই দুটি বাসে যাতায়াত করেন। গাদাগাদি করে দাঁড়িয়ে যেতে হয়। কলেজে পৌঁছানোর জন্য প্রায় এক ঘণ্টা আগেই রওনা দিতে হয়।’

শিক্ষার্থীরা বললেন, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে টিচিং হাসপাতাল, পর্যাপ্ত বিভাগ, শিক্ষক, আধুনিক ল্যাব ও গবেষণার পরিবেশ থাকা জরুরি। এসব ঘাটতির কারণে শিক্ষা ও প্রশিক্ষণের কাঙ্ক্ষিত পরিবেশ গড়ে ওঠেনি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নানা সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় প্রথম হওয়ার কৃতিত্ব রয়েছে প্রতিষ্ঠানটির। পিসিআর ল্যাবের মতো সক্ষমতাও অর্জন করেছে কলেজটি।

কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেছেন, নতুন হাসপাতাল ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে এবং ২০২৮ সালের মধ্যে হাসপাতালটি চালু হওয়ার কথা।

২০১৭ সালের ৬ মে হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিন প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়নি। এরপর শিক্ষার্থীদের আন্দোলন, দাবি ও বিভিন্ন মহলের চেষ্টায় ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতাল ভবনসহ ২৬টি স্থাপনার নির্মাণকাজ শুরু হয়। গত ৭ আগস্ট নির্মাণাধীন প্রকল্প এলাকায় নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিত্তিপ্রস্তরটি স্থাপন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে।

এখন দৃশ্যমান হয়েছে প্রকল্পের নির্মাণকাজ। হাসপাতাল ভবনের পাশাপাশি ছাত্র ও ছাত্রী হোস্টেলের সম্প্রসারণ, পুরুষ ও নারী ইন্টার্ন ডরমিটরি, ছয়তলা অফিসার্স কোয়ার্টার, স্টুডেন্ট নার্সেস কোয়ার্টার, স্টাফ ডরমিটরি, স্টাফ নার্সেস ডরমিটরি, প্রিন্সিপাল ও ডিরেক্টর রেসিডেন্স, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বললেন, ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে জেলার স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় বিশেষায়িত বিভাগ চালু করা গেলে চট্টগ্রাম-ঢাকামুখী রোগীর চাপও কমবে।

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা বলেছেন, সারা বছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক কক্সবাজারে আসেন। নতুন হাসপাতাল চালু হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক, রোহিঙ্গা জনগোষ্ঠী উন্নত চিকিৎসাসেবার সুযোগ পাবেন।

অস্থায়ীক্যাম্পাসস্থানান্তরনির্মাণপূর্ণাঙ্গশয্যাব্যবহারিক ক্লাসদৌড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল