ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

এম এ খালেক। সংগৃহীত ছবি
মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এম এ খালেক। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তুহিন মিয়া জানান, পাসপোর্ট ও ভিসা দেখে জানা যায়, তিনি মেডিকেল ভিসায় ভারত যাচ্ছিলেন।খালেকের বিরুদ্ধে গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআই তুহিন।
২০২৫ সালের ২৪ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে র্যাব গ্রেপ্তার করে। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।




