Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাসিরনগরে উজান ও অতিবৃষ্টিতে তলিয়েছে হাওরের ধান, বাড়ছে দুশ্চিন্তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৩:১৪
নাসিরনগরে উজান ও অতিবৃষ্টিতে তলিয়েছে হাওরের ধান, বাড়ছে দুশ্চিন্তা

ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে বিস্তীর্ণ হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা। উজান থেকে আসা পানির তোড়ে উপজেলার মেদির হাওর, মাছমা হাওর, চিনাকান্দি ও বড়কান্দি হাওরসহ বিভিন্ন এলাকার প্রায় ৮০ হেক্টর জমির ফসল এখন পানির নিচে।

এই পরিস্থিতিতে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। অনেক জায়গায় কোমর সমান পানিতে নেমে কৃষকদের ধান কাটতে দেখা যাচ্ছে। গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় নতুন করে পানি বাড়েনি, ফলে তলিয়ে থাকা ধানের মধ্যে ১০ শতাংশ ফসল নতুন করে কাটা সম্ভব হয়েছে।

কৃষকরা জানান, কষ্টের ফসল চোখের সামনে এভাবে ডুবে যেতে দেখে তারা অত্যন্ত অসহায় বোধ করছেন। কিছু কিছু জমিতে পানির গভীরতা এত বেশি যে সেখানে ধান কাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর ওপর যোগ হয়েছে তীব্র শ্রমিক সংকট। বাড়তি পারিশ্রমিক দিয়েও প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা কোনোমতে ধান কাটতে পারছেন, আকাশ মেঘলা থাকায় সেই ধান রোদে শুকাতে পারছেন না। ফলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে নাসিরনগর উপজেলার ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৭৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন পরিস্থিতির বর্ণনা দিয়ে বললেন, দুদিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় হাওরের পানি কিছুটা কমতে শুরু করেছে। ধান কাটা অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া ৩০ শতাংশ জমির মধ্যে নতুন করে ১০ শতাংশ জমির ধান কর্তন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি নেমে গেলে সামগ্রিক ক্ষতির পরিমাণ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও তথ্য দেন এই কর্মকর্তা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি