Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মব করে গ্রেপ্তার করলে গণআন্দোলন হবে: হাসান মামুন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১
মব করে গ্রেপ্তার করলে গণআন্দোলন হবে: হাসান মামুন

ফাইল ছবি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, মব সৃষ্টি করে নিরপরাধ নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের গ্রেপ্তার করা হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে হাসান মামুন এসব কথা উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে নুরকে উদ্দেশ্য করে তিনি উল্লেখ করেন, নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে রাজনৈতিক প্রতি পক্ষকে ফাঁসিয়ে নির্বাচনের মাঠ ছাড়া করার এটি অনেক পুরোনো ও অকেজো কৌশল। একই রাতে দশমিনা উপজেলায় ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।

বিএনপির বিদ্রোহী হাসান মামুন বলেন, মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করে একজন সাধারণ মানুষের মত নির্বাচনে অংশ নিয়েছেন। এতে দুই উপজেলার নেতা-কর্মীরা তাকে সমর্থন দিয়ে পাশে থেকেছেন। তার কথ্যমতে, গত ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেননি তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই ছিল তার মূল লক্ষ্য।

তিনি বলেন, এর পর নুরুল হক নুর বিএনপির কেন্দ্রীয় কমিটিকে প্রভাবিত করে তাকে ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ঢালাও ভাবে বহিষ্কার করান। পরে সবগুলো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করান। এত প্রতিকূলতার মধ্যেও তিনি সুষ্ঠু নির্বাচনের আশায় ছিলেন। অথচ নুর আচরণবিধি অমান্য করে প্রচারনা চালাচ্ছেন, তাকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন,তার কর্মী-সমর্থকদের মারধর এবং নির্বাচনী কার্যালয়ে হামলা করাচ্ছেন। পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধেই অভিযোগ তুলে মিথ্যা মামলা দিচ্ছেন।

তিনি আরও বলেন, এসব ঘটনায় তিনি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করলে বিচারিক কমিটি নূরকে শোকজ করেন। এরপর বিচারিক কমিটি তাকেও শোকজ করেন। কিন্তু সেটি ছিল প্রতিপক্ষকে (নুর) খুশি করার জন্য। এসময় তিনি নুরকে উদ্দেশ্য করে বলেন, মব সৃষ্টি করে প্রশাসনের কাছ থেকে অতিরিক্ত সুবিধা নেয়া ভিন্ন রাজনীতি,সেটি হয়েছে একটি রাজনৈতিক দলের প্রধানের কারণে।

হাসান মামুন বলেন, ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর নিজের অফিসে আগুন দিয়ে উদ্বেগজনক পরিবেশ তৈরি করছেন। গতকাল মঙ্গলবার আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন। তার মূল লক্ষ্য আমরা যেন মাঠে দাঁড়াতে না পারি।

তিনি বলেন,কারও মবের ভয়ে প্রশাসন যদি অন্যায় ভাবে আমার নেতা-কর্মী বা সাধারণ ভোটারদের গ্রেপ্তার করে,তাহলে সংশ্লিষ্ট প্রশাসন বা সংস্থা, নির্বাচন কমিশন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে-ফেসবুক স্টাটাকে এটা বোঝানো হয়েছে।

এ বিষয়ে নুরুল হক নুরের নির্বাচনী সমন্বয়ক আবু নাঈম জানান, আমাদের প্রার্থী উদ্বেগের জায়গা থেকে সংবাদ সম্মেলন করে যৌক্তিক দাবি তুলেছেন। কিন্তু হাসান মামুন সংবাদ সম্মেলনে যা বলেছেন, তা তার ব্যক্তিগত ও মনগড়া বক্তব্য বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।


বিএনপিহাসান মামুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    advertiseadvertise