শুধু এনসিপি নয়, আরও কয়েকটি রাজনৈতিক দলে বাতি জ্বালানোর লোক থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।সাবেক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে রাজনৈতিক দল থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।পোস্টে এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলে ৫ আগস্টের পর সাবেক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্তত...