Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রদল থেকে রাজনীতি শিখুন : পাটওয়ারীকে এমপি আশরাফ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:১৪
ছাত্রদল থেকে রাজনীতি শিখুন : পাটওয়ারীকে এমপি আশরাফ

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ছবি: ভিডিও থেকে

নরসিংদীর রায়পুরায় নিজ পৈতৃক গ্রাম নুরপুরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আজ শুক্রবার উপজেলার নিজ গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দলীয় শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আমরা চাই না কেউ কারও কথায় কষ্ট পাক। কারণ বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে ফেরানো যায় না, তেমনি কারও মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলেও তা ফিরিয়ে নেওয়া যায় না। এ জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে এতটুকু বলব, আপনি সতর্ক থাকেন। কিছু শেখার চেষ্টা করেন। বিএনপির রাজনীতি থেকে, ছাত্রদলের নেতাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করেন। ছাত্রদল থেকে শিক্ষা নেন কীভাবে রাজনীতি করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলব, ‘আমার বক্তব্যগুলো ফলো করেন। অন্তত আমার বক্তব্য থেকে আপনি কিছু শিখতে পারবেন। আমার গুরু তারেক রহমানকে ফলো করার দরকার নাই। রায়পুরার ইঞ্জিনিয়ার আশরাফকে ফলো করলে অন্তত রাজনীতি দীর্ঘায়িত হবে। অন্যথায় এনসিপির রাজনীতি বিলীন হয়ে যাবে।’

এমপি আশরাফ উদ্দিনের ভাষ্য, ‘আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার। আমাদের বর্তমান সেনাপতি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মানবিক নেতা। তিনি মানুষের দুঃখ  বোঝার চেষ্টা করেন। সেজন্য আমরা মানবিক নেতা হয়েছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছি। তার মতো নেতা পেয়ে আমরা গর্বিত। আপনারাও গর্ববোধ করতে পারবেন।’

‘আমাদের প্রধানমন্ত্রী চান প্রতিটা সন্তান যেন সুশিক্ষিত হয়। সন্তানরা যেন মাদকসংশ্লিষ্ট কাজে জড়িয়ে না পড়ে, যেন নেশায় আসক্ত না হয়। সবাই যেন উচ্চশিক্ষিত হয়ে জীবন গড়তে পারে। কেউ যদি উচ্চশিক্ষায় না যেতে পারে তা-ও যেন সুশিক্ষিত হয়ে নিজের জীবন যেন গড়তে পারে,’ বলছিলেন এমপি।

নিজ আসনের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আশরাফ উদ্দিন বললেন, ‘আমি নির্বাচনের আগে বলেছিলাম রায়পুরা হবে মডেল। রায়পুরা থেকে শিখবে সারা বাংলাদেশ। আমরা এখন সেভাবেই এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ। রায়পুরা থেকে আমরা যেসব ঘোষণা করছি সারা দেশ সেগুলো অনুসরণ করছে। দেখুন এনসিপি আজ যেসব খারাপ ভাষায় কথা বলে, খারাপ বক্তব্য দেয়, তাতে মানুষে মানুষে ঝগড়া হয়। এ জন্য তারা মানুষের গালি খায়, মানুষ তাদের ঘৃণা করে। আমরা এ রাজনীতি করি না।’

এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং দলীয় শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমপি আশরাফ বললেন, ‘জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। রায়পুরার মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট আছি। এলাকার প্রতিটি স্তরের উন্নয়নে নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি জানান, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের একসঙ্গে মিলেমিশে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা এমপি আশরাফের সামনে তুলে ধরেন এবং তিনি দ্রুত সেগুলো সমাধানের আশ্বাস দেন।

আশরাফ উদ্দিন বকুলনাসীরুদ্দীন পাটওয়ারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা