Agamir Somoy E-Paper
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শতবর্ষী বটের ছায়ায় প্রাণবন্ত কালিদাস হাট

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৭:৫৬
শতবর্ষী বটের ছায়ায় প্রাণবন্ত কালিদাস হাট

শতবর্ষী বটবৃক্ষের ছায়ায় বসা রবিবারের কালিদাস হাটে জমে উঠেছে বেচাকেনা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিদাস হাটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী বটবৃক্ষ। সময়ের পরিক্রমায় অসংখ্য প্রজন্মের সাক্ষী হয়ে ওঠা এই মহীরুহ শুধু একটি গাছ নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। যুগের পর যুগ ধরে কালিদাস হাটের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি অগণিত মানুষের ক্লান্তি দূর করে শীতল ছায়া দিয়ে এসেছে এই বটগাছ।

প্রকৃতি মানুষের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হয়ে ওঠে। সেই দিক থেকে কালিদাস হাটের শতবর্ষী বটবৃক্ষ যেন নিঃস্বার্থ সেবার এক অনন্য প্রতীক। বাবা-মা যেমন সন্তানকে আগলে রাখেন, তেমনি এই মহীরুহও বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আশ্রয়, প্রশান্তি ও সুরক্ষার অনুভূতি দিয়ে আসছে।

বটবৃক্ষের বিস্তৃত ছায়ার নিচে সপ্তাহে দুই দিন, রোববার ও বুধবার, বসে ঐতিহ্যবাহী কালিদাস হাট। আশপাশের গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন

বাবাকে হত্যার বিচার চেয়ে রাস্তায় সন্তানদের কান্না

১৯ জুলাই ২০২৬


হাটে সবজি, মাছ, কলা, মসলা, চারাগাছ, পান-সুপারি, চা, মাটির হাঁড়ি-পাতিল, বাঁশের তৈরি চালুনি, কুলা, টেপারি, ঝুড়ি, খালই, ঝাড়ুসহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক পরিবারের জীবিকা নির্ভর করে এই হাটকে ঘিরেই। তাদের কাছে শতবর্ষী বটগাছটি শুধু ছায়াদানকারী বৃক্ষ নয়, বরং জীবিকার নীরব সহযাত্রী।

এই বটবৃক্ষের ডালে ডালে বাসা বেঁধেছে নানা প্রজাতির পাখি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কূজন ও কলরবে মুখরিত থাকে চারপাশ। বটগাছের ফল পাখিদের খাদ্য জোগায়, আর বিস্তৃত শাখা-প্রশাখা হয়ে ওঠে তাদের নিরাপদ আবাস। ফলে এই একটি গাছ স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালিদাস গ্রামেই রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বহু শিক্ষার্থীর কাছে বটগাছটি শৈশবের স্মৃতির অংশ। বিদ্যালয়ে যাওয়া-আসা কিংবা হাটে পরিবারের সঙ্গে আসা, সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই মহীরুহের স্মৃতি।

স্থানীয় বাসিন্দা নিরাঞ্জন বিশ্বাস বলেছেন, ‘আমার বাবা ও দাদার কাছ থেকে এই বটগাছের অনেক গল্প শুনেছি। ছোটবেলায় বাবার সঙ্গে কালিদাস হাটে আসতাম। এখনও বটগাছটির কাছে এলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। মনে হয়, শৈশব যেন এখানেই দাঁড়িয়ে আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শতবর্ষী এই গাছটি আরও হাজার বছর বেঁচে থাকুক এবং মানুষকে শীতল ছায়া দিয়ে যাক।’

কালিদাস হাটের সবজি বিক্রেতা ওয়াজেদ খান বলেছেন, ‘সপ্তাহে দুই দিন কালিদাস হাটে এবং আশপাশের কয়েকটি হাটে সবজি বিক্রি করেই সংসার চালাই। তবে কালিদাস হাটে এসে আলাদা মানসিক শান্তি পাই। বিশাল বটগাছের ঠান্ডা ছায়ায় গরমের মধ্যেও সারাদিন আরামে বেচাকেনা করা যায়। ছোটবেলা থেকে গাছটিকে একই রকম দেখছি।’

সখীপুর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান নাসিমা আক্তার বলেছেন, "বটবৃক্ষ আমাদের পরিবেশ, প্রকৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু মানুষকে ছায়া দেয় না, অসংখ্য পাখির আবাসস্থল হিসেবেও কাজ করে। বটগাছের ফল পাখিদের খাদ্য জোগায় এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শওকত আলী মাস্টার বলেছেন, ‘গাছ আমাদের ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। কালিদাস হাটের এই শতবর্ষী বটগাছটি যুগের পর যুগ মানুষকে নিরলসভাবে ছায়া দিয়ে যাচ্ছে। একই সঙ্গে এটি বিভিন্ন পাখির খাদ্য ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করছে। ছোটবেলা থেকেই এই গাছটিকে দেখে আসছি। এখনও হাটের দিনে বটগাছের ছায়ায় দাঁড়ালে মন ভরে যায়।’

শতবর্ষ পেরিয়েও আজও অটল দাঁড়িয়ে আছে কালিদাস হাটের এই বটবৃক্ষ। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু বদলায়নি এই মহীরুহের উদারতা। ক্লান্ত পথিককে ছায়া দেওয়া, ব্যবসায়ীর জীবিকায় সহায়তা করা, পাখিদের আশ্রয় দেওয়া কিংবা মানুষের শৈশব-স্মৃতি বয়ে চলা, সব মিলিয়ে কালিদাস হাটের শতবর্ষী বটবৃক্ষ আজও এ অঞ্চলের প্রাণ, ঐতিহ্য ও প্রকৃতির এক অনন্য প্রতীক।

টাঙ্গাইলসখীপুরকালিদাস হাটশতবর্ষী বটগাছ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ২০ জুলাই ২০২৬, ০০:২৩

    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০৪:০৩

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০১:০৮

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    ২০ জুলাই ২০২৬, ০১:৪৫

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    ২০ জুলাই ২০২৬, ০২:১২

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    ২০ জুলাই ২০২৬, ০২:০৭

    সবুজ দেশ গড়তে কাজ করছে সরকার

    সবুজ দেশ গড়তে কাজ করছে সরকার

    ২০ জুলাই ২০২৬, ০২:০৫

    ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শন বন্ধ

    ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শন বন্ধ

    ২০ জুলাই ২০২৬, ০২:২২

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৫

    কোন শটই লক্ষ্যে ছিল না আর্জেন্টিনার

    কোন শটই লক্ষ্যে ছিল না আর্জেন্টিনার

    ২০ জুলাই ২০২৬, ০৪:২৭

    এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

    এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

    ২০ জুলাই ২০২৬, ০৪:০৮

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮

    বৃষ্টিভেজা রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল

    বৃষ্টিভেজা রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল

    ২০ জুলাই ২০২৬, ০২:৫৮

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪১

    অপমানিত বোধ থেকে খুন ফোন নাম্বারে খুলল জট

    অপমানিত বোধ থেকে খুন ফোন নাম্বারে খুলল জট

    ২০ জুলাই ২০২৬, ০৫:১২

    advertiseadvertise