Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাবাকে হত্যার বিচার চেয়ে রাস্তায় সন্তানদের কান্না

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:২১
বাবাকে হত্যার বিচার চেয়ে রাস্তায় সন্তানদের কান্না

ছবি: আগামীর সময়

‘আমার বাবাকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। আমি আর কোনোদিন আমার বাবাকে দেখতে পারব না।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল ৯ বছর বয়সী হামিদা। পাশে দাঁড়িয়ে থাকা মাদ্রাসাশিক্ষার্থী ভাই ইসমাইলও বাবার হত্যাকারীর বিচার দাবি করে অঝোরে কাঁদছিল। দুই শিশুর হৃদয়বিদারক আহাজারিতে মানববন্ধনে উপস্থিত অনেকের চোখেও জল নেমে আসে।

পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ট্রাকচালক আবু হানিফ ফকির মালামাল আনতে ট্রাক নিয়ে চট্টগ্রামে যান। ট্রাকের সংস্কার কাজের জন্য তার সঙ্গে নগদ প্রায় দুই লাখ টাকা ছিল। অভিযোগ রয়েছে, ওই টাকার বিষয়টি আগে থেকেই জানতেন ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মণ্ডল।

পরদিন ৯ জুলাই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার সামনে একটি ট্রাক পার্কিং এলাকায় ট্রাকের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আবু হানিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বিপ্লব চন্দ্র মণ্ডল। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তার সঙ্গে থাকা প্রায় দুই লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

পাশে থাকা আরেকটি ট্রাকের চালক গুরুতর আহত আবু হানিফকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মো. বেল্লাল বাদী হয়ে চট্টগ্রামের আকবরশাহ থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহত আবু হানিফ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর স্ত্রী, ছেলে-মেয়েসহ পুরো পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

মানববন্ধনে নিহতের ছেলে ইসমাইল বলেছেন, ‘আমার বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। শুধু টাকার লোভে কোনো কারণ ছাড়াই আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

বক্তারা বলেছেন, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

আলিপুর-কুয়াকাটা শ্রমিক কল্যাণ কর্মসেবা সংস্থার সভাপতি খলিল মুসুল্লি বলেছেন, ‘খুনি বিপ্লব মণ্ডলকে দ্রুত গ্রেপ্তার করে এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি নিহতের স্ত্রী-সন্তানদের জন্য সরকারের বিশেষ সহায়তা কামনা করছি।’

মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেছেন, ‘খুনিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

মানববন্ধন শেষে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, পলাতক আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে চট্টগ্রামের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেছেন, ‘নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় একজনই অভিযুক্ত। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’

পটুয়াখালীট্রাকচালক আবু হানিফ ফকিরমানববন্ধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি