‘আমার বাবাকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। আমি আর কোনোদিন আমার বাবাকে দেখতে পারব না।’কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল ৯ বছর বয়সী হামিদা। পাশে দাঁড়িয়ে থাকা মাদ্রাসাশিক্ষার্থী ভাই ইসমাইলও বাবার হত্যাকারীর বিচার দাবি করে অঝোরে কাঁদছিল। দুই শিশুর হৃদয়বিদারক আহাজারিতে মানববন্ধনে উপস্থিত অনেকের চোখেও জল নেমে আসে।পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অ...