Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০
শেয়ার করুন:
আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। ছবি: আগামীর সময়

ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আজ সোমবারও কর্মবিরতি, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে সাভার এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।

আজ বেলা ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।

তিনি জানান, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল রবিবার নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

০১ নভেম্বর ২০২৬

নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে সকালে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ একদিনের  সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউ এইজ পোশাক কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বললেন, ‘আমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের ধাওয়া দেয়। এছাড়া গতকাল আমাদের কারখানার দুই শ্রমিককে পুলিশ আটক করেছে। আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

‘শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে আটকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়,’ বললেন তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আগের দিন এই অঞ্চলের ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অস্থিতিশীলতার কারণে আজ সোমবার ঠিক কতটি কারখানা চালু রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতন, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অহেতুক ছাঁটাই বন্ধের দাবিতে সাভারের আশুলিয়ায় এ আন্দোলন করছেন শ্রমিকরা।

আশুলিয়াপোশাক শ্রমিকআন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা