Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরে নববর্ষের নানা রঙ

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২১:৩৫
রংপুরে নববর্ষের নানা রঙ

ছবিঃ আগামীর সময়

রঙ্গরসে ভরপুর তার নাম রংপুর। নামকরণের স্বার্থকতা ধরে রাখতে যেকোন আনন্দ উৎসবে কখনোই পিছিয়ে থাকে না এ অঞ্চলের মানুষ। বাংলা বর্ষবরণের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বত্র বিরাজ করছে বৈশাখী আমেজ।

নতুন বছর উপলক্ষ্যে বৈশাখী মেলা, গ্রামীণ খেলা, পান্তা-ইলিশের আয়োজন, হালখাতা, শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বিভিন্ন স্থানে। নগরের বিপণীবিতানগুলোও সেজেছে উৎসবের আমেজে। পুরনো দিনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুনের আয়োজনে এখন ব্যস্ত সবাই। বর্ষবরণকে ঘিরে রংপুরের সর্বত্র পড়েছে উৎসবের ধুম।

মেলা

চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখে রংপুরের বিভিন্ন এলাকায় মেলার আয়োজন অনেক পুরনো রীতি। বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অন্যতম উপাদান মেলা। গ্রামীণ সমাজ জীবনের পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একসময়। মেলা কেন্দ্র করে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আশপাশের কয়েক গ্রামের মানুষ আসে মেলায়। সামাজিক সম্প্রীতি সৃষ্টির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে এ পারস্পরিক যোগাযোগ। স্থানীয় কারুশিল্পীদের উৎপাদিত ও কৃষিপণ্যই থাকে গ্রামীণ মেলার মূল বেচাকেনার মূল। বাঁশ, বেত, পাট, শোলা, ধাতব, মৃৎ, চামড়া, তন্তুজাত বাহারি কারুপণ্য ও শিশুদের খেলনার বিপুল সমাবেশ প্রাণবন্ত এই মেলা। এর পাশাপাশি থাকে খাজা, গজা, মওয়া— নানা পদের খাবার। থাকে নাগরদোলা, পুতুলনাচ, গাজির গান, যাত্রাপালা, সার্কাস, লাঠিখেলাসহ বর্ণিল আয়োজন।

রংপুরের চব্বিশ হাজারীতে লোকনাথ মন্দিরে চৈত্রসংক্রান্তিতে মেলার আয়োজন করা হয় শত বছর ধরে। এখানে বিশেষ আকর্ষণ থাকে চড়ক পূজা। গত কয়েক বছর ধরে বুড়িরহাটের বুড়ি মন্দিরেও পহেলা বৈশাখে মেলা বসে। নগরে শোভাযাত্রাসহ নানা আয়োজনের বাইরে পহেলা বৈশাখে চিকলী বিল সিটি পার্ক, ঘাঘট নদের তীরে অবস্থিত প্রয়াস সেনা বিনোদন পার্ক, পুরনো শহর মাহিগঞ্জ এবং গঙ্গাচড়ায় তিস্তা নদীর পারসহ জেলার আট উপজেলাতেও হয় বৈশাখী মেলা। এছাড়া মাহিগঞ্জ ডিমলা রাজ দেবোত্তর এস্টেট প্রাঙ্গণে তিনদিনব্যাপি হয় বউ মেলা। এখানে আসেন শুধু নারীরা। ক্রেতা-বিক্রেতা সকলেই নারীরাই।

খেলা

বাংলা নববর্ষে দিনভর আনন্দ-আড্ডায় মেতে থাকা যেন রংপুরের মানুষের অলিখিত নিয়ম। তাই স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বড় মাঠে আয়োজন করা হয় গ্রামীণ খেলার। এখানে প্রীতি ফুটবল, হাডুডু, কাবাডি, ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলা হয়ে থাকে। বুড়িরহাট, পাগলাপীর, ময়নাকুঠি, বড়বাড়ি, খটখটিয়াসহ রংপুরের পল্লী এলাকাগুলোতে বৈশাখে থাকে নানা খেলা।

পান্তা-ইলিশ

বৈশাখ মানেই যেন বাঙালিয়ানা। পান্তা-ইলিশ ছাড়া এ উৎসব পূর্ণতা পায় না। নগর জীবনের বাইরেও রংপুরের রাস্তার মোড়ে মোড়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এর আয়োজন করে।

হালখাতা

পয়লা বৈশাখে ‘পুণ্যাহ’ উৎসব চালু করেন নবাব মুর্শিদ কুলি খান। তখন কিছুটা জাতীয় পুঁজির বিকাশ ঘটায় ব্যবসা-বাণিজ্যের একটি উন্নত অবস্থা সৃষ্টি হচ্ছিল। এই ব্যবসায়ীরাই পুণ্যাহর আনুষঙ্গিক অনুষ্ঠান হিসেবে ‘হালখাতা’ উৎসব চালু করেন। বাংলার অর্থনীতি ছিল কৃষিনির্ভর। ফলে কৃষকের হাতে নগদ অর্থের জোগান শুধু ফসল কাটার সময়েই আসত। তাই বাধ্য হয়ে তারা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস ব্যবসায়ী বা দোকানিদের কাছ থেকে বাকিতে কিনতে বাধ্য হতেন।

নতুন বছরের প্রথম দিনে হালখাতা উৎসবে বকেয়া অর্থের পুরোটা বা আংশিক পরিশোধ করে হালখাতা বা নতুন খাতায় লেখা হতো নাম। তার মধ্যে অবশ্য আনন্দের উপকরণও ছিল। হালখাতা উপলক্ষে খাওয়া-দাওয়া বিশেষ করে মিষ্টান্ন বিতরণের রেওয়াজ ছিল। সেই রীতি অনুসরণ করে রংপুর অঞ্চলের ব্যবসায়ীদের বাড়ি কিংবা দোকানে থাকে হালখাতা উৎসব। আমন্ত্রিতদের খাতিরে থাকে মন্ডা-মিঠাইসহ ঘরে বানানো হরেক পদের খাবার।

রীতিনীতি

রংপুরের গ্রামাঞ্চলের মানুষের মাঝে এখনো প্রচলিত পহেলা বৈশাখের পুরনো রীতি। সর্বত্র আধুনিকতার ছোঁয়া লাগলেও সেই রেওয়াজের চর্চা আছে এখানে। বাংলা বছরের শেষ দিনটিকে বলা হয় চৈত্রসংক্রান্তি। শাস্ত্র অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতিকে পুণ্যকর্ম বলে মনে করা হয়। চৈত্রসংক্রান্তিতে সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব হলো চড়ক। এর সঙ্গে চলে মেলা। চৈত্র মাসজুড়ে উপবাস, ভিক্ষান্নভোজন পালন শেষে সংক্রান্তির দিন আয়োজন হয় চড়ক মেলা। এ মেলায় মাঠের মধ্যে ‘চড়কগাছ’ নামের লম্বা খুঁটি পোঁতা হয়। এরপর ভক্তরা পিঠে লোহার বড়শি বিদ্ধ করে চড়কে ঘোরে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চৈত্রসংক্রান্তিকে ঘিরে সন্ন্যাসীরা বাদ্যের তালে তালে নেচে নেচে দেবদেবীর প্রতিকৃতি (পাট) মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা যে বাড়িতে যান, সেই বাড়ির গৃহিণী পরিষ্কার পিঁড়ি বা জলচৌকি পেতে দেন। এরপর তারা ওই পিঁড়ি বা জলচৌকির ওপর পাট নামান। এই সময় গৃহস্থের মঙ্গল কামনায় নেচে নেচে গান পরিবেশন করেন সন্ন্যাসীরা। গান পরিবেশন শেষে সন্ন্যাসীদের চাল, সবজি কিংবা টাকা উপঢৌকন দেন গৃহিণীরা। সংগৃহিত অর্থে বাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চৈত্রসংক্রান্তি উৎসব ও চড়ক মেলার আয়োজন করা হয়।

এছাড়া পুরনো রীতি অনুয়ায়ী রংপুরের গ্রামাঞ্চলের লোকজন চৈত্রসংক্রান্তির সকালে তিতা জাতীয় (ভাটির পাতার রস, জাত নিমের পাতার রস, নীলতাতের রস) খাবার খান। তাদের বিশ্বাস, এতে সারাবছর শরীরে হবে না কোন রোগ-বালাই। এছাড়া ওইদিন মুলত খেসারী, না হলে মসুর, ছোলা জাতীয় কলাই ভেজে চিবিয়ে খাওয়া হয়। এই রীতি মূলত দাঁত শক্ত করার জন্য। পহেলা বৈশাখে ভালো খাবার, ভালো কাপড় পরিধান, ঝগড়াঝাটি না করা, কারো সঙ্গে লেন-দেন না করাসহ বিভিন্ন নিয়ম মেনে চলেন অনেকেই। নতুন বছরজুড়ে ভালো থাকা যাবে— এই বিশ্বাস থেকেই পহেলা বৈশাখে রংপুর অঞ্চলের মানুষজন এখনো মেনে চলেন পুরনো প্রথা।

রংপুরবাংলা নববর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise