Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পার্বতীপুর

তিন রোগে আক্রান্ত সাজেদার চিকিৎসা বন্ধ টাকার অভাবে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৮:৪৪
শেয়ার করুন:
তিন রোগে আক্রান্ত সাজেদার চিকিৎসা বন্ধ টাকার অভাবে

সাজেদা বেগম

দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে তিন জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন ৪০ বছর বয়সী সাজেদা বেগম। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, পিত্তথলিতে পাথর ও জরায়ু ক্যানসারে আক্রান্ত তিনি। অথচ এসব রোগের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই তার। অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।

সাজেদা বেগম দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রুস্তম নগর মহল্লার বাসিন্দা। মাত্র দেড় শতক জমির ওপর গড়ে ওঠা একটি জীর্ণ ঘরে বসবাস করেন তারা। চার সদস্যের এ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাজেদা। অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে স্বামী, এক ছেলে ও এক মেয়ের ভরণপোষণ চালাতেন। তার সামান্য আয়েই কোনোরকমে সংসার চলত। পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও জোগাতেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে এখন সেই কাজও করতে পারছেন না।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জন্ম থেকেই হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে উঠেছেন সাজেদা। তবে তিন-চার মাস আগে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তার হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি ধরা পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষায় পিত্তথলিতে পাথর ও জরায়ুতে ক্যানসার শনাক্ত হয়।

একসঙ্গে তিনটি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকে ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন সাজেদা। স্বাভাবিক চলাফেরা ও পরিশ্রম করতেও তার কষ্ট হয়। ফলে বন্ধ হয়ে গেছে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ। আয়-রোজগার না থাকায় এখন পরিবারের দুবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। অনিশ্চয়তার মুখে পড়েছে সন্তানদের পড়াশোনাও।

একদিকে নিজের চিকিৎসার ব্যয়, অন্যদিকে মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানের ভবিষ্যৎ— সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে সাজেদার। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাজেদা বেগমের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। সবার সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারটির জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

সাজেদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার তথ্য

ফোন নম্বর: ০১৩০২১৪২৪৩৩
ব্যাংক হিসাব: সোনালী ব্যাংক পিএলসি
হিসাব নম্বর: ০১৮২২৬০১০১৫২০৪
শাখা: হুগলীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর
রাউটিং নম্বর: ২০০২২৮০৯৭০

চিকিৎসা বন্ধসাজেদা বেগমপার্বতীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা