দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে তিন জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন ৪০ বছর বয়সী সাজেদা বেগম। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, পিত্তথলিতে পাথর ও জরায়ু ক্যানসারে আক্রান্ত তিনি। অথচ এসব রোগের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই তার। অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।সাজেদা বেগম দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রুস্তম নগর মহল্লার বাসিন্দা। মাত্র দেড় শতক জমির ওপর গড়ে ওঠা একটি জীর্ণ ঘরে বসবাস করেন তারা। চার সদস্...