বানিয়াচংয়ে রোগে মরছে ক্ষীরা-টমেটোর পাতা
- বালাইনাশকেও মিলছে না প্রতিকার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরাঞ্চলে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে ক্ষীরা ও টমেটো ক্ষেতে পাতা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এ সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত শত কৃষক। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও প্রতিকার না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের কৃষক নজির হোসেন, এনামুল হকসহ আরও কয়েকজন কৃষকের ভাষ্য— উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষীরা ও টমেটো গাছের পাতা শুকিয়ে



