Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, শঙ্কা দুর্ঘটনার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৮:৫৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, শঙ্কা দুর্ঘটনার

ছবি: আগামীর সময়

দেশের গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অপরিকল্পিতভাবে স্থাপিত বিলবোর্ডগুলো এখন জননিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থার জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় এসব বিলবোর্ড ভেঙে পড়ে বিদ্যুতের লাইনের ক্ষতি করছে, সৃষ্টি করছে দুর্ঘটনার আশঙ্কা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুপাশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক বিলবোর্ড। স্থানীয়দের অভিযোগ, এসব বিলবোর্ডের অধিকাংশই নিরাপত্তা বিধি ও প্রয়োজনীয় দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ লাইনের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগে সেগুলো ভেঙে পড়ে বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি করছে এবং জনদুর্ভোগ বাড়াচ্ছে।

সম্প্রতি  সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় একটি বড় বিলবোর্ড ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং একাধিক খুঁটি হেলে পড়ে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার কয়েক দিন পরও ভেঙে পড়া বিলবোর্ডটি অপসারণ করা হয়নি।

স্থানীয়রা জানালেন, ঝড়-বৃষ্টির সময় বিলবোর্ডগুলোর গোড়ার মাটি সরে যাওয়ায় এগুলো সহজেই কাত হয়ে পড়ে। এতে শুধু বিদ্যুৎ ব্যবস্থা নয়, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের উপস্থিতি শুধু বিদ্যুৎ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না। জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা জানালেন, রাস্তার পাশে বিদ্যুৎ লাইনের সঙ্গে থাকা বিলবোর্ডগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। ঝড়-বৃষ্টির দিনে বিলবোর্ডের গোড়ার মাটি সরে গিয়ে সেগুলো ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে। এতে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি।

আল-আমিন সাইনের মালিক জানিয়েছেন, তিনি ঢাকার বাহিরে আছেন ৷ বিষয়টি তিনি জানেন না ৷

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ বললেন, ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

এক্সপ্রেসওয়েঢাকা-মাওয়াবিলবোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি