Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিহীন ঈদযাত্রা

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২০:৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিহীন ঈদযাত্রা

ছবি: আগামীর সময়

ঈদযাত্রায় এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। বুধবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যানজটের খবর পাওয়া যায়নি।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের প্রায় ৮০০ কিলোমিটার সড়ক ও মহাসড়কে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, স্কাউট ও স্বেচ্ছাসেবকের সমন্বিত তৎপরতায় যান চলাচল স্বাভাবিক ছিল।

আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ আরও কমে আসে। একই চিত্র দেখা গেছে ঢাকা-নোয়াখালী-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট সড়কেও। সাধারণত যানজটপ্রবণ হিসেবে পরিচিত চৌদ্দগ্রাম, মিয়া বাজার, শুয়াগাজী, পদুয়ার বাজার বিশ্বরোড, চান্দিনা, মাধাইয়া ও ইলিয়টগঞ্জ এলাকাতেও কোথাও যানজট ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম। যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চলাচল ছিল বেশি।

ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামি পরিবহনের সুপারভাইজার আরিফুর রহমান জানান, এদিন যাত্রী তুলনামূলক কম ছিল। যানজট না থাকায় আড়াই ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছানো সম্ভব হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরি পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়া মহাসড়কের ২৫টি পয়েন্টকে যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম মন্তব্য করেন, এবারের ঈদযাত্রা অনেকটাই ভোগান্তিমুক্ত। হাইওয়ে পুলিশের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও যানজট নিরসনে সক্রিয়ভাবে কাজ করছেন।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, পুরো অঞ্চলের প্রায় ৮০০ কিলোমিটার সড়ক ও মহাসড়কে পুলিশের প্রায় এক হাজার কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করছেন।

তার ভাষ্য, বুধবার কোথাও উল্লেখযোগ্য যানজটের খবর পাওয়া যায়নি এবং মানুষ নির্বিঘ্নে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন।

ঢাকা-চট্টগ্রামঈদযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার