Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যে ভেলায় ভাসে সীমান্তের লাশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:৫১
যে ভেলায় ভাসে সীমান্তের লাশ

ওপাড়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের মরদেহ ভেলায় তুলে নিজের নৌকার সঙ্গে বেঁধে বাংলাদেশের সীমানায় নিয়ে আসেন আব্দুর রহমান। ছবি: আগামীর সময়

সীমান্তে গুলির শব্দ থেমে গেলেই শুরু হয় একটি কঠিন দায়িত্ব। ওপারে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ আনতে হবে ফিরিয়ে। দায়িত্বটি সরকারের দেওয়া নয়। তবুও দুই দশক ধরে মানবিক দায়বোধ থেকে এই কাজ করছেন ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে মরদেহ উদ্ধারের প্রয়োজন হলেই সবার আগে তার নাম মনে পড়ে বিজিবি ও স্থানীয়দের।

ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকায় বাড়ি আব্দুর রহমানের। জগদল রাজবাড়ীর সামনে ছোট একটি দোকান চালান তিনি। সরকারি খাসজমিতে তোলা ছোট বাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। সাধারণ এই জীবনের আড়ালে রয়েছে ২০ বছরের এক অনন্য অভিজ্ঞতা গল্প।

রহমান জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে জগদল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন এরশাদ নামে এক বাংলাদেশি। তার দেহ পড়ে ছিল শূন্যরেখায়। আইনি জটিলতা, সীমান্ত উত্তেজনা ও আতঙ্কে মরদেহ আনতে যাচ্ছিল না কেউ। তখন নিহতের স্বজনদের আহাজারি নাড়া দেয় তাকে।

সেদিনই প্রথম তিনি মরদেহ ফিরিয়ে আনতে যান। এরপর থেকে সীমান্তবর্তী নদী বা জলাশয়ে কোনো বাংলাদেশির মরদেহ উদ্ধারের প্রয়োজন হলেই ডাকা হয় তাকে।


আরও পড়ুন

জাপানের রাজপরিবারে নারীর জন্য কেন বন্ধ সিংহাসনের পথ?

১৪ জুলাই ২০২৬


মরদেহ উদ্ধারে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেন তিনি। কলাগাছ কেটে তৈরি করেন একটি মজবুত ভেলা। তাতে দেহ তুলে নিজ নৌকার সঙ্গে বেঁধে নিয়ে আসেন বাংলাদেশের সীমানায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে।

মরদেহ উদ্ধারের পাশাপাশি আব্দুর রহমান বিজিবির পক্ষে সীমান্তে পতাকা বৈঠকের বার্তাসহ বহন করেন বিভিন্ন আনুষ্ঠানিক যোগাযোগের চিঠিপত্রও।

দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় সীমান্তের অসংখ্য ট্র্যাজেডির সাক্ষী হয়েছেন তিনি। তার ভাষ্য, সীমান্তে নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কেউ কৃষক, কেউ খেতমজুর, কেউ জেলে, আবার কেউ গরুর রাখাল। তাদের মৃত্যুর পর অনিশ্চয়তা ও অভাবের মধ্যে পড়ে পরিবারগুলো।

তিনি বলেছেন, ‘সীমান্তে হত্যার ঘটনায় কার্যকর বিচার না হওয়ায় মানুষের মধ্যে তৈরি হয়েছে হতাশা। একই সঙ্গে নিহতদের পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহায়তায় আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন রাষ্ট্রের।’

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা আলোচনায় আসে প্রায়ই। উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার দেওয়া হয় প্রতিশ্রুতিও। সীমান্ত এলাকার মানুষের মতে, বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না খুব একটা।

নিজের ছোট দোকানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে আব্দুর রহমান বলেছেন, ‘২০ বছর ধরে এই কাজ করছি। এখন শুধু চাই, সীমান্তে আর কোনো মায়ের বুক খালি না হোক। আমার তৈরি কলাগাছের ভেলায় যেন আর কোনোদিন কোনো মানুষের লাশ টানতে না হয়।’

সীমান্ত হত্যামরদেহ উদ্ধারঠাকুরগাঁওবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি