Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দর্শনায় ৩৬ কোটি টাকার এক্সেল লোড কেন্দ্র নির্মাণ শেষ হয়নি ৫ বছরে

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:৪৯
দর্শনায় ৩৬ কোটি টাকার এক্সেল লোড কেন্দ্র নির্মাণ শেষ হয়নি ৫ বছরে

ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার দর্শনায় ৫ বছরেও শেষ হয়নি দুটি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ কাজ। প্রকল্পটির জন্য ৯ একর জমির ওপর অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ওভারলোডিংয়ের কারণে ক্ষতি হচ্ছে সড়কের। ঘটছে দুর্ঘটনা।

মূলত দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে অতিরিক্ত ওজনের ভারী ট্রাকের থাবা থেকে বাঁচাতে একটি যুগান্তকারী উদ্যোগ ছিল এই ধরনের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ। পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে মহাসড়কের উৎসমুখেই বসবে অত্যাধুনিক স্কেল। যা দিয়ে চলন্ত অবস্থাতেই মাপা হবে পণ্যবাহী যানের ওজন।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকল্পের অধীনে ২০২১ সালের অক্টোবর মাসে দর্শনা রেলগেটের অদুরে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রর নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিন দফায় কাজের মেয়াদ ৩ বছর বাড়ানো হলেও তা শেষ হয়নি। দীর্ঘদিন পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র দুটি ।

প্রকল্প এলাকায় নির্মাণ করা হয়েছে প্রশাসনিক ভবন, ওয়ার হাউজ, সাবস্টেশন, পার্কিং, টোলবুথ । ভারত থেকে রেলপথে দর্শনায় আসে পাথর, ভূট্টা, খৈল, ভূষি। দেশের বিভিন্ন জেলা থেকেও অতিরিক্ত লোড নিয়ে যানবহন চলাচল করে জেলার সড়কগুলোতে।

প্রকল্পটি নির্মাণ খরচ ৩১ কোটি টাকা ও জমি অধিগ্রহণ ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

দর্শনার আব্দুল আওয়াল বললেন, কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পটি যদি চালু করা হয় তাহলে সড়কের যে ক্ষতি সেটা অনেক অংশে কমে যাবে। এটা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এর যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। কাজ শেষ না করাই এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা চাই ঠিকাদার প্রতিষ্ঠান দূরত্ব এই কাজটি যেন সমাপ্ত করে।

ঠিকাদার প্রতিষ্ঠান স্পেকট্রার প্রকৌশলী মো. এনামুল হক সজিবের ভাষ্য, প্রকল্পের কাজ এ বছর শেষ হবে। কাজ ইতোমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি ২০ শতাংশ শেষ করে হস্তান্তর করা হবে।

এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রদর্শনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর