Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রৌমারী

পাহাড়ি ঢলে ভেঙে গেছে কাঠের সাঁকো, ভোগান্তি ১১ গ্রামের মানুষের

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:১১
পাহাড়ি ঢলে ভেঙে গেছে কাঠের সাঁকো, ভোগান্তি ১১ গ্রামের মানুষের

ছবি: আগামীর সময়

কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে ভেসে আসা কচুরিপানার চাপে নদীর ওপর নির্মিত প্রায় ৭০ মিটার দীর্ঘ কাঠের সাঁকো ভেঙে গেছে। এতে উপজেলার যাদুরচর ইউনিয়নের অন্তত ১১ গ্রামের মানুষের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে জিঞ্জিরাম নদী ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পার হতেন এলাকাবাসী। পরে গ্রামবাসীর দুর্ভোগ কমাতে নদীর ওপর কাঠের সাঁকো নির্মাণ করা হয়। গত দুই বছর ধরে এটি ছিল স্থানীয়দের যাতায়াতের প্রধান মাধ্যম।

বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় যাদুরচর ইউনিয়নের লালকুড়া, বকবান্দা, ব্যাপাড়ীপাড়া, বকবান্দা নামাপাড়া, খেওয়ারচর, আগলারচর, ঝাউবাড়ী ও পাঠাধোয়াপাড়াসহ প্রায় ১১টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কৃষিপণ্য বাজারজাত করা, স্কুল-কলেজে যাতায়াত এবং চিকিৎসাসেবা নিতে এখন বড় ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম উল্লেখ করেন, পাহাড়ি ঢল ও কচুরিপানার চাপে সাঁকোটির মাঝখানের অংশ ভেঙে যায়। বর্তমানে এলাকাবাসী নানা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তিনি দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানান।

যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি প্রকল্পের মাধ্যমে সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও কচুরিপানার চাপে এটি ভেঙে যায়। এখন স্থানীয়রা নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুলশিক্ষার্থীরা।

তিনি জানান, সাঁকোটি মেরামতের জন্য ইতোমধ্যে কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলেই নিয়ম অনুযায়ী কাজ শুরু হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের মতে, বিষয়টি তিনি জেনেছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত প্রকল্পের আওতায় মেরামতের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া রয়েছে।

রৌমারীসাঁকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা