Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বেতাগীতে শিক্ষক সংকটে থমকে প্রাথমিকের পাঠ

মো. শামীম সিকদার, বেতাগী (বরগুনা)
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৪
বেতাগীতে শিক্ষক সংকটে থমকে প্রাথমিকের পাঠ

গ্রাফিকস: আগামীর সময়

বরগুনার বেতাগী উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে বহুমাত্রিক জনবল সংকট। ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ প্রতি চারটি বিদ্যালয়ের প্রায় তিনটিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। আবার সহকারী শিক্ষক, দপ্তরি কাম প্রহরী থেকে শুরু করে উপজেলা শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদও শূন্য দীর্ঘদিন। যার প্রভাব পড়ছে পাঠদানসহ শিক্ষার সামগ্রিক পরিবেশে।

শিক্ষকরা বলছেন, বিদ্যালয়গুলোর একটি বড় অংশ চলছে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বের ভিত্তিতে। ৪০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান শিক্ষক হিসেবে। ফলে একই শিক্ষককে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে।

তবে সংকট শুধু প্রধান শিক্ষকেই সীমাবদ্ধ নয়। উপজেলা শিক্ষা অফিসের তথ্য বলছে, সহকারী শিক্ষকের অনুমোদিত ৬৯৮টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭০ জন। অর্থাৎ ২৮টি পদ শূন্য রয়েছে। সংখ্যাটি তুলনামূলক কম মনে হলেও, প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব নিতে হওয়ায় এ ঘাটতির প্রভাব আরও প্রকট হয়ে উঠছে।

শিক্ষক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে সহায়ক জনবলের ঘাটতিও। উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৬টিতে দপ্তরি কাম প্রহরীর পদ শূন্য। কর্মরত আছেন মাত্র ৩৩ জন। ফলে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, দাপ্তরিক সহায়ক কাজসহ দৈনন্দিন দায়িত্বেও শিক্ষকদের সম্পৃক্ত হতে হচ্ছে।

দক্ষিণ বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলামের ভাষ্য, ‘বিদ্যালয় পরিচালনার জন্য শুধু শিক্ষক থাকলেই হয় না, প্রয়োজন পর্যাপ্ত সহায়ক কর্মীও। দপ্তরি না থাকায় বিদ্যালয়ের আনুষঙ্গিক কাজ করতে হচ্ছে শিক্ষক-কর্মচারীদের।’ তার মতে, দ্রুত এসব পদে জনবল নিয়োগ দেওয়া হলে শিক্ষকরা আরও বেশি সময় ও মনোযোগ পাঠদানে দিতে পারবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিনের দাবি, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শূন্য পদগুলো পূরণের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া ও সমন্বয় চলছে। বিদ্যালয়গুলোতে যাতে পাঠদান ব্যাহত না হয়, সে বিষয়েও দেওয়া হচ্ছে গুরুত্ব। তিনি আশা করেন, প্রধান শিক্ষকসহ অন্যান্য শূন্য পদ পূরণ হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

 

বেতাগীবরগুনাশিক্ষকসংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    advertiseadvertise