কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফাইল ছবি
ফরিদপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. হাসিব (১৮)। তিনি উপজেলার সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা।
অভিযানের নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
তিনি জানান, গতকাল সোমবার রাতে উপজেলার খারদিয়া এলাকায় অভিযান চালানো হয়।
ইউএনও দবির উদ্দিন বলেছেন, ‘কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’





