Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দুটি আমের জন্য ভারসাম্যহীন শিশুকে নির্যাতন

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৪৮
দুটি আমের জন্য ভারসাম্যহীন শিশুকে নির্যাতন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়াকে কেন্দ্র করে মো. আবদুল্ল্যাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

শনিবার দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বসুরহাট বাসটার্মিনাল এলাকার সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম জানান, প্রায় ছয় থেকে সাত মাস আগে মানসিক ভারসাম্যহীন আবদুল্ল্যাহ হঠাৎ বসুরহাট বাসটার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন।

আরও পড়ুন

নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয় করলেন জায়েদ খান

২৩ মে ২০২৬

তার ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় আবদুল্ল্যাহ ভবনের ছাদে উঠে একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দেওয়া হলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

অভিযোগের বিষয়ে জানতে নুরনবীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানিয়েছেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করেন, দুটি আম পাড়াকে কেন্দ্র করে শিশুটিকে অতিরিক্ত মারধর করা হয়েছে।

    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise