ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথের কালিকাপুর এলাকার ১৭ নম্বর রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার দিকশাইল উত্তরপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, আশিক মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ সকালে সবার অগোচরে ঘুম থেকে উঠে তিনি পাশের কালিকাপুর এলাকায় যান। পরে রেললাইনের ওপর হাঁটার সময় পাবনা থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানালেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







