Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দি

ব্রিজ ভেঙে নদীতে, তিন মাসেও হয়নি সংস্কার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৭:৪৭
ব্রিজ ভেঙে নদীতে, তিন মাসেও হয়নি সংস্কার

সেতুটি মেরামতে না করায় দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক লাখ মানুষ, ছবি : আগামীর সময়

কুমিল্লার দাউদকান্দির খিরাই নদীর ওপর নির্মিত বেলি সেতু ভেঙে পড়ার তিন মাস পেরিয়ে গেলেও মেরামত না করায় দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক লাখ মানুষ।

দাউদকান্দির গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক গৌরীপুর-পিতামুদ্দি-নায়েরগাঁও সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন দাউদকান্দি ও মতলব দক্ষিণ উপজেলার হাজার হাজার মানুষ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

পিতামুদ্দি বাজার এলাকায় খিরাই নদীর ওপর নির্মিত বেলি সেতুটি তিন মাসেরও বেশি সময় আগে একটি মালবাহী ট্রাকসহ নদীতে ভেঙে পড়ে। পরে স্থানীয়দের উদ্যোগে অস্থায়ীভাবে মেরামত করা হলেও বর্তমানে সেতুর ওপর দিয়ে শুধু পথচারীরা চলাচল করতে পারছেন।

মালবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় পিতামুদ্দি ও নায়েরগাঁও বাজারের ব্যবসায়ী এবং ক্রেতারা পণ্য পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন।


আরও পড়ুন

মনোহরগঞ্জের সরকারি খাল দখলমুক্ত, উচ্ছেদ অর্ধশতাধিক দোকান

২৫ জুন ২০২৬

স্থানীয় ব্যবসায়ী নূরে আলম জানান, ১৯৮০ সালের দিকে পিতামুদ্দি বাজারের সামনে খিরাই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৫ সালে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। পরে ২০১৬ সালে অস্থায়ী সমাধান হিসেবে বেলি সেতু স্থাপন করা হয়। সে সময় পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন।


খিরাই নদীর ওপর ভেঙে পড়া বেলি সেতুর মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান জানান, একই নদীর ওপর পাশেই আরেকটি সেতু রয়েছে, যা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন। তবে এ স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, নতুন সেতু নির্মাণে এরই মধ্যে প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। জুন মাসের পর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

দাউদকান্দিবেলি সেতুদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে