Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৯৬ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১৭:৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৯৬ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট— সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার প্রায় ৯৬ কিলোমিটার অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। আজ শুক্রবার ভোররাত থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে চলমান সংস্কারকাজের ধীরগতি এবং টানা বৃষ্টিতে সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঢাকা ও চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী এবং পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। কুমিল্লা থেকে ঢাকা যেতে যেখানে সাধারণত প্রায় দুই ঘণ্টা সময় লাগে, সেখানে শুক্রবার সময় লেগেছে ৬ থেকে ৭ ঘণ্টা।

স্থানীয়রা জানান, ময়নামতির আমতলী এলাকায় সংস্কারকাজ চলায় যানজট মিয়াবাজার পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় মহাসড়কের উভয় লেনেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া নিমসার, কাবিলা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ, গৌরীপুর ও দাউদকান্দি এলাকায় যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করে। অনেক স্থানে দীর্ঘ সময় যানবাহন থেমেও থাকতে দেখা যায়। বেলা গড়িয়েও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

কুমিল্লা থেকে মাইক্রোবাসে ঢাকাগামী ব্যবসায়ী সাইফুল সুমন বলেছেন, ‘সকাল ৭টার দিকে মহাসড়কের আলেখারচর বিশ্বরোডে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলাম। এরপর বিভিন্ন এলাকায় যানজটে পড়েছি। প্রায় ৭ ঘণ্টা পর দুপুর দুইটার দিকে ঢাকা পৌঁছেছি। পুরোটা রাস্তায় গাড়ি থেমে থেমে ধীরগতিতে চলেছে।’

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ১২ গ্রামীণ সড়ক প্রশস্তকরণ শুরু, ব্যয় ১৪০ কোটি

০৭ আগস্ট ২০২৬

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সংস্কারকাজের কারণে সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এদিকে শুক্রবার সকালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা থেকে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কাছে পাঠানো এক জরুরি প্রতিবেদনে বলা হয়েছে, মহাসড়কের আমতলী এলাকায় বৃষ্টির পানি জমে রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী লেনে যানবাহন থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে। ঢাকামুখী লেনে যানজট তীব্র হওয়ায় অনেক যানবাহন বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামমুখী লেনেও। এতে মহাসড়কের উভয় পথেই যানজট ছড়িয়ে পড়ছে। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের দুটি মোবাইল টিমসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।



প্রতিবেদনে আরও বলা হয়, আমতলী অংশের বেহাল অবস্থা ও খানাখন্দ দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বারবার অবহিত করা হলেও তারা স্থায়ী বা অস্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিদিনই ওই স্থানে সাধারণ সড়ক ব্যবহারকারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।



কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেছেন, ‘বৃষ্টির কারণে জরুরি সংস্কারকাজে ব্যাঘাত ঘটেছে। অচিরেই সংস্কারকাজ শেষ হবে। তখন যানজট অনেকটাই কমে যাবে।’



হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গত তিন থেকে চার সপ্তাহের টানা বৃষ্টিতে মহাসড়কের এ অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।


কুমিল্লাযানজট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!