Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার

পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি, জেনে নিন নিয়োগের নিয়ম

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি, জেনে নিন নিয়োগের নিয়ম

সংগৃহীত ছবি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে ৭৫৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে পেট্রোবাংলা নিয়োগ নীতিমালা-২০১৬ অনুসারে। সম্প্রতি নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন ও নিয়োগের বিভিন্ন শর্তসহ পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদ

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) — নবম গ্রেড
  • সহকারী ব্যবস্থাপক (পেশাগত বা বিশেষায়িত পদ) — নবম গ্রেড
  • সহকারী কর্মকর্তা (প্রশাসন) — দশম গ্রেড
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ) — নবম গ্রেড
  • সহকারী কর্মকর্তা (অর্থ) — দশম গ্রেড
  • সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) — নবম গ্রেড
  • সহকারী ব্যবস্থাপক (কারিগরি) — নবম গ্রেড
  • সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) — নবম গ্রেড
  • উপসহকারী প্রকৌশলী — দশম গ্রেড
  • সহকারী কর্মকর্তা (কারিগরি)/সহকারী কারিগরি কর্মকর্তা বা সমমানের পদ — দশম গ্রেড

নিয়োগের নিয়মাবলি
পেট্রোবাংলার নিয়োগ নীতিমালা অনুযায়ী, প্রতিটি ক্যাডারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ছয়জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনুপাত হবে ১:৬। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে শীর্ষ পরীক্ষার্থীদের রোল নম্বরের ক্রমানুসারে তালিকা প্রকাশ করা হবে। সেখানে মেধাক্রম, প্রাপ্ত নম্বর কিংবা প্রার্থীর নাম উল্লেখ করা হবে না। পত্রিকা ও পেট্রোবাংলার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।

যেভাবে তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা
কেন্দ্রীয় সিলেকশন কমিটি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা অনুযায়ী প্রার্থীদের প্রতিষ্ঠানের পছন্দক্রম বিবেচনা করে পেট্রোবাংলা ও এর বিভিন্ন কোম্পানির শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে প্রথমে মেধাক্রম এবং পরে প্রার্থীর দেওয়া প্রতিষ্ঠানের পছন্দক্রমকে গুরুত্ব দেওয়া হবে। কমিটির যাচাই ও সুপারিশের পর প্রার্থী তালিকা পেট্রোবাংলা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিতে তালিকা পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করবে।

অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ

পেট্রোবাংলা ও এর বিভিন্ন কোম্পানির প্রতিটি ক্যাডারের শূন্য পদ একত্র করে অপেক্ষমাণ তালিকা থেকে পুনরায় প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে। কেন্দ্রীয় সিলেকশন কমিটি অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নির্বাচন করে নিয়োগের সুপারিশ করবে।
তবে কোনো প্রার্থী একবার কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠানে বদলি বা স্থানান্তরের (মাইগ্রেশন) কোনো সুযোগ থাকবে না।

নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন
নিয়োগ পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৭৫, শিক্ষাগত যোগ্যতায় ১৫ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এবং শিক্ষাগত যোগ্যতার নম্বর বিভাজন প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডার অনুযায়ী আলাদা হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট ক্যাডারের পরীক্ষার মানবণ্টন ও নিয়োগ নীতিমালা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদনের শেষ তারিখ
পেট্রোবাংলার ৭৫৩টি পদের নিয়োগে আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত, পরীক্ষার মানবণ্টন ও পূর্ণাঙ্গ নীতিমালা জানতে পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। বিস্তরিত জানতে ক্লিক করুন।


চাকরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত