Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘গুপ্ত’ লেখার জেরে ফের শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২৬

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:৫৭
‘গুপ্ত’ লেখার জেরে ফের শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২৬

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে লেখা ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ’। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লিখে দেন। অভিযোগ, ছাত্রশিবিরের। এ নিয়ে ফেসবুক পোস্ট ও কমেন্টে চলে কথার লড়াই। ছাত্রদল ও শিবিরের সেই লড়াই এবার ফেসবুক ও ক্যাম্পাস ছাপিয়ে রাজপথে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ২৬ জন।

দুপক্ষের প্রথম মারামারি হয় আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে। সেখানে উভয়পক্ষে আহত হন অন্তত আটজন। এর প্রতিবাদে ছাত্রশিবির বিকেল ৪টায় নগরীর নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। সেই মিছিল থেকে শুরু হয় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে নগরীর নিউ মার্কেট মোড়সহ রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা।

সংঘর্ষে কিছু তরুণের হাতে দেখা যায় ধারালো অস্ত্র। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। সাময়িকভাবে বন্ধ ছিল যান চলাচলও।

বিকেলে ফের সংঘর্ষের সূত্রপাত হয় নিউ মার্কেট মোড়ে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে। জানান, নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘একপক্ষ নিউ মার্কেট থেকে মিছিল নিয়ে সিটি কলেজের দিকে গেলে অন্যপক্ষের মুখোমুখি হয়। তখন ঘটেছে ঘটনাটা। উভয়পক্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নিতে বলেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।’

‘দুপক্ষের নেতাদের বলেছি, আপনারা নিজেরাই কথা বলে বিরোধটা মিটিয়ে ফেলেন। এটা নিয়ে আর কোনো ঘটনা যেন না হয়’— যোগ করেন হোসাইন মোহাম্মদ কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেট মোড় থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সিটি কলেজের দিকে যেতে থাকেন। কলেজের সামনে আগে থেকেই ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। শিবিরের মিছিল আইসফ্যাক্টরি রোডের মোড়ে পৌঁছলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল ও ছাত্রশিবির।

সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম মিশকাত বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম কলেজের দিকে। সেখানে আমাদের ওপর হামলা করা হয়। ছাত্রদল বহিরাগতদের জড়ো করে অস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের ওপর। আমাদের একজনকে কুপিয়ে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। আহত হয়েছেন মোট ১৫ জনের মতো।’

‌৯ জনকে নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে এবং ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে—জানান শিবির নেতা মিশকাত।

পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির জন্যই ছাত্রশিবির কলেজের দিকে মিছিল নিয়ে যায়। অভিযোগ, নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের।

তার ভাষ্য, ‘নিউ মার্কেট মোড়ে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির। সেখান থেকে কী কারণে তারা কলেজে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করল? সকালে যে ঘটনা ঘটেছে, সেটার সমাধান করে দিয়েছেন অধ্যক্ষ স্যার। বিকেলে আবার শিবির এ ঘটনা ঘটাল, এটা কি উসকানি নয়?’

শিবিরের হামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনিসহ অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানান তুহিন।

সংঘর্ষছাত্রশিবিরছাত্রদলচট্টগ্রামচট্টগ্রাম সরকারি সিটি কলেজ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise