Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হাসিনার রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠা হতে দেব না: ইশরাক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:২৯
শেয়ার করুন:
হাসিনার রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠা হতে দেব না: ইশরাক

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: আগামীর সময়

বাংলাদেশে শেখ হাসিনা বা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। 

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মন্তব্য করেন,  স্বৈরাচার হাসিনার পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে।

আরও পড়ুন

লোকে যত কথাই বলুক, আমরাই সেরা

১৬ জুলাই ২০২৬

তিনি বললেন, ‘ফ্যাসিবাদি হাসিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসছে যে সে (শেখ হাসিনা) নাকি ফেরত আসবে। তারা নাকি আবারও পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে কঠোরভাবে একটি বার্তা দিয়ে যেতে চাই। বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতির প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ নাই।’

প্রতিমন্ত্রী বলেছেন, ‘যতদিন আমরা জীবিত রয়েছি, শহীদ পরিবারসহ আহত যারা রয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলাম, এটা আমরা কোনোদিন হতে দেব না। আমরা গণহত্যার বিচার চাই। প্রতিটি শহীদ পরিবারের একটাই আকুতি, এই গণহত্যার বিচার হতে হবে। আমরা বাংলাদেশে আইনের শাসন এবং বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যথযাথ বিচারের আওতায় নিয়ে এসে সেই বিচারকে কার্যকর করব।’

বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বললেন, ‘একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যে এই আন্দোলন গড়ে উঠেছিল। এখানে আমাদের মধ্যে আগামীতে যেন কোনো বৈষম্য গড়ে না ওঠে। সেটার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের স্মৃতি ধরে রাখার জন্যে সম্ভব হলে প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনচট্টগ্রামশহীদ ওয়াসিম আকরাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক