বাংলাদেশে শেখ হাসিনা বা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।আজ বৃহস্পতিবার বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, স্বৈরাচার হাসিনার পতনের পর...