Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

নবীপ্রেমে মুখর চট্টগ্রাম, ৫৫তম জশনে জুলুসে লাখো মানুষের ঢল

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৬:১৬
নবীপ্রেমে মুখর চট্টগ্রাম, ৫৫তম জশনে জুলুসে লাখো মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জশনে জুলুস। সকাল থেকেই নগরীর রাজপথে নামে মানুষের ঢল। ছবি: আগামীর সময়

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে শুভাগমন স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম জশনে জুলুস। আজ বুধবার সকাল থেকেই নগরীর রাজপথে নামে মানুষের ঢল। নাতে রাসুল, হামদ-নাত ও গজলের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ। লাখো নবীপ্রেমীর পদচারণায় নগরীর প্রধান সড়কগুলো রূপ নেয় বিশাল জনসমুদ্রে।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সকাল ৯টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়। এতে নেতৃত্ব দেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মুজিআ)। তার সঙ্গে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মুজিআ) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ (মুজিআ)। বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস হয়ে জুলুসটি পুনরায় একই সড়কে জুলুস ময়দানে পৌঁছে।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের স্রোত। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ মোটরসাইকেলে করে যোগ দেন জুলুসে। অনেক পরিবারকে দেখা যায় শিশুদের কোলে নিয়ে কিংবা হাত ধরে শোভাযাত্রায় অংশ নিতে। নগরের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ। কারও হাতে পতাকা, কারও হাতে ব্যানার। সবার কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হয় প্রিয় নবীর নাম।


আরও পড়ুন

চট্টগ্রামে জশনে জুলুছ ২৬ আগস্ট, অংশ নেবেন লাখো মানুষ

১৭ আগস্ট ২০২৬

জুলুসের পথে পথে ছিল নাতে রাসুল, হামদ ও গজলের আসর। কেউ আবেগভরা কণ্ঠে গেয়েছিলেন প্রিয় নবীর গুণগান, কেউ দরুদ পাঠ করছিলেন, আবার কেউ ভালোবাসার স্লোগানে মুখর করছিলেন রাজপথ। অংশ নেওয়া নবীপ্রেমীদের অনেকেই বলেন, প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশের এই দিনে লাখো মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। এই আয়োজন শুধু আনন্দের নয়,  নবীজির জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা মনে করিয়ে দেওয়ারও একটি সুযোগ।

জুলুসকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে ছিল খাবার, পানি ও শরবত বিতরণের আয়োজন। ট্রাকে করে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শুকনো খাবার, পানি ও শরবত বিতরণ করেন। জুলুসের নেতৃত্বে থাকা হুজুরদের বিশেষভাবে সাজানো গাড়ি ঘিরেও ছিল মানুষের ব্যাপক আগ্রহ। গাড়ি ঘিরে থাকা মানুষ সালাম জানালে হুজুররা হাত নেড়ে সালামের জবাব দেন।

জুলুস শুরুর আগে খানকায়ে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘মহানবী (সা.)-এর আগমনের পর পৃথিবী জুলুম, বর্বরতা ও মানুষের ওপর মানুষের নিপীড়ন থেকে মুক্তির পথ পেয়েছে। নবীর আগমন ছিল মানবতার ইতিহাসে এক ইনকিলাব। মানুষ জীবনের ছোট ছোট আনন্দ উদযাপন করলেও নবী করিম (সা.)-এর আগমনের আনন্দ সব আনন্দের বড় আনন্দ। প্রিয় নবীর হাদিস, সুন্নত ও দেখানো পথ নিজের জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ থেকে জুলুম ও বর্বরতা দূর হবে। আজকের সভ্য পৃথিবী যদি নবীজির আদর্শ অনুসরণ করে, তাহলে যুদ্ধ, হানাহানি ও খুনাখুনি বন্ধ হয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’


আরও পড়ুন

রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

২৬ আগস্ট ২০২৬

আয়োজকরা জানান, জশনে জুলুসের অন্যতম উদ্দেশ্য প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ করা। দীর্ঘ পাঁচ দশকের ঐতিহ্যবাহী এই আয়োজনকে আরও বৃহত্তর স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তারা জশনে জুলুসকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, সময়ের সঙ্গে এটি চট্টগ্রামের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশে পরিচিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন হয়ে উঠেছে।

জুলুস ঘিরে নগর  জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। প্রশাসনের পাশাপাশি আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। জুলুস শেষে ময়দানে মিলাদ, নাতে রাসুল (সা.), জোহরের নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৭৪ সালে আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর উদ্যোগে চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় ৫৫তম আয়োজনও সাক্ষী হলো লাখো মানুষের নবীপ্রেমে। যেখানে ধর্মীয় আবেগের সঙ্গে উচ্চারিত হলো শান্তি, মানবতা ও সুন্দর জীবনের প্রত্যাশা।

জশনে জুলুছপবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা)চট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    ২৫ আগস্ট ২০২৬, ২০:২২

    advertiseadvertise