চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৭৩তম পবিত্র জশনে জুলুছে
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত হয়েছে মাহফিল। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর
দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এটি।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বলেন, ‘রাসূলে পাকের (সা.) আনুগত্যের
মাঝেই রয়েছে আল্লাহ তা’আলার আনুগত্য।’
তিনি আরও বলেন, ‘প্রিয় নবীজির (সা.) আগমনে পৃথিবী একদিকে যেমন পবিত্র হয়েছে,
অন্যদিকে হয়েছে তৌহিদের প্রতিষ্ঠা। সকল প্রকার অন্যায়, অনাচার, ভেদাভেদ ও বৈষম্য দূর করেছেন...