Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ২৫০০ দুর্গাপূজা, নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০:৪৬
চট্টগ্রামে ২৫০০ দুর্গাপূজা, নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

চট্টগ্রাম নগরী ও জেলা মিলিয়ে আড়াই হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজার আড়ম্বর শুরু হয়েছে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে। পূজার নিরাপত্তায় চট্টগ্রামে প্রায় আট হাজার পুলিশ সদস্য মাঠপর্যায়ে মোতায়েনের তথ্য পাওয়া গেছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ হিসেব করলে প্রায় ২০ হাজার সদস্য বন্দরনগরীতে দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে আছেন।

চট্টগ্রাম নগরীতে ২৭৮টি ও নগরীর বাইরে জেলার ১৫ উপজেলায় ২ হাজার ২৭৪টিসহ মোট ২ হাজার ৫৫২ মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানি প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ আগামীর সময়কে বললেন, ‘প্রতিটি মণ্ডপ বা কাছাকাছি মণ্ডপসমূহ ঘিরে তিনস্তরের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। অধিকাংশ মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বড় মণ্ডপগুলোতে সর্বোচ্চ ৫ জন আনসার সদস্য থাকছে। সঙ্গে পুলিশ দুইজন বা তিনজন করে। এর বাইরে গোয়েন্দা সংস্থার সদস্য, মোবাইল পার্টি মণ্ডপের ভেতরে-বাইরে দায়িত্ব পালন করবে। র‌্যাব টহল দেবে। ডিউটি অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে। মণ্ডপে যাবে আগামীকাল (শুক্রবার) থেকে।’

নগরীতে পুলিশের দুই হাজার পোশাকধারী সদস্য, গোয়েন্দাসহ বিভিন্ন ইউনিট মিলিয়ে আরও প্রায় এক হাজার এবং র‌্যাব ও আনসার মিলিয়ে ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানালেন সহকারী কমিশনার আমিনুর রশিদ।

এবার দুর্গাপূজা একদিন বেশি। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচদিনের দুর্গোৎসব শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। নগর পুলিশ পূজার আনুষ্ঠানিকতা থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত তাদের নিরাপত্তা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপূজার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত বোয়ালখালী উপজেলার চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানালেন, দুর্গাপূজা উপলক্ষে জেলায় পাঁচ হাজারের বেশি পুলিশ ও সাড়ে ১২ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। প্রতিটি বড় মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে অন্তঃত ১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বললেন, ‘মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার থেকে চলবে। আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি গুজব, অপপ্রচার ও নাশকতার চেষ্টা ঠেকানোর বিষয়ে। মণ্ডপ কর্তৃপক্ষকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি তারা সেটা পালন করবেন। সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে বলা হয়েছে।’

দুর্গাপূজাচট্টগ্রামনিরাপত্তায় ৮ হাজার পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর