Agamir Somoy E-Paper
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

ফেসবুকের ঝগড়া চা দোকানে, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:৪৩
ফেসবুকের ঝগড়া চা দোকানে, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

নিহত জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডি ব্লক ও রিপোর্ট করা নিয়ে গ্রামের দুই বাসিন্দার মধ্যে চলছিল তুমুল ঝগড়া। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। সেই মারামারি থামাতে গিয়েই নিজের বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারাতে হলো এক যুবককে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের বালুটিলা গ্রামে আজ শনিবার (৩০ মে) সকালে এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুহাম্মদ জয়নাল আবেদীন (৩২)। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার বড় ভাই মুহাম্মদ জাফরকে (৩৫) আটক করেছে, যিনি নিজেও পেশায় দিনমজুর।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ফেসবুকের বিরোধকে কেন্দ্র করে ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বালুটিলা গ্রামের বাসিন্দা মুহাম্মদ শাহজাহানের অভিযোগ ছিল যে, জাফর তাকে ফেসবুকে ব্লক করেছেন। শুধু তাই নয়, ব্লক করার আগে শাহজাহানের ফেসবুক আইডিতে জাফর রিপোর্ট করেছেন বলেও তার সন্দেহ ছিল। এই বিষয়টি নিয়ে সকালে স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় বসে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে জয়নাল আবেদীন সেখানে উপস্থিত হন।

ওসি আরও জানান, জয়নাল দুজনকে শান্ত করে ঝগড়া থামানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু সে সময় চরম উত্তেজিত অবস্থায় থাকা বড় ভাই জাফর উল্টো নিজের ছোট ভাই জয়নালকেই ছুরিকাঘাত করে বসেন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বড় ভাই জাফরকে আটক করে। ময়নাতদন্তের জন্য নিহত জয়নালের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    শেয়ার করুন:
    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    ৩০ মে ২০২৬, ০১:৪২

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    ৩০ মে ২০২৬, ০৭:৪৪

    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ২৯ মে ২০২৬, ২২:৪৭

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ২৯ মে ২০২৬, ২২:৫১

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ২৯ মে ২০২৬, ২৩:০৩

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    ৩০ মে ২০২৬, ০০:২৩

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    ২৯ মে ২০২৬, ২০:৩৯

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    ২৯ মে ২০২৬, ২৩:২৮

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    ৩০ মে ২০২৬, ০১:৫২

    ক্রেতার স্বস্তি কৃষকের দীর্ঘশ্বাস

    ক্রেতার স্বস্তি কৃষকের দীর্ঘশ্বাস

    ৩০ মে ২০২৬, ০৮:৩৫

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    ৩০ মে ২০২৬, ০০:০৭

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    ৩০ মে ২০২৬, ০৩:৫৫

    স্থিতিশীলতা, সুশাসন ও সততায় আজও প্রাসঙ্গিক জিয়াউর রহমান

    স্থিতিশীলতা, সুশাসন ও সততায় আজও প্রাসঙ্গিক জিয়াউর রহমান

    ৩০ মে ২০২৬, ১১:০৪

    advertiseadvertise