Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হাম প্রাদুর্ভাব

৭ মৃত্যুতে আতঙ্ক, জ্বর হলেই ছাড়ছে পাড়া

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৫:৫৫
৭ মৃত্যুতে আতঙ্ক, জ্বর হলেই ছাড়ছে পাড়া

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লেংটং পাড়ার এক শিশু, পাশে মা। ছবি ও গ্রাফিক্স - আগামীর সময়

বান্দরবানের রুমা উপজেলা থেকে আরও ১৬ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে লেংটংপাড়া। সেখানে একের পর এক শিশু ভুগছে হাম উপসর্গে। পাড়ার ২৬ পরিবারের মধ্যে অন্তত ১৫টি পরিবারের শিশুরা আক্রান্ত। চিকিৎসা নিচ্ছে বান্দরবান, রুমা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। শিশুদের পাশাপাশি বড়দের অনেকেরও জ্বর, গায়ে র‌্যাশের মতো উপসর্গ।

আক্রান্তদের সঙ্গে হাসপাতালে দিন কাটাচ্ছেন তাদের অভিভাবকরাও। ফলে খুমি পাড়াটি এখন ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে। পাড়াবাসীর মধ্যে ভর করছে আতঙ্ক।

দুই সপ্তাহের বেশি আগে দুর্গম পাড়াটিতে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এরমধ্যে মারা যায় ৭ শিশু। তাদের মধ্যে ৪ জন একই পরিবারের। অপরদিকে শুধু লেংটংপাড়া নয়, পুরো রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। জেলার মোট হাম আক্রান্তের বেশিরভাগ বর্তমানে ওই উপজেলার বাসিন্দা। বেশি আক্রান্ত লেংটংপাড়ায়। তারা টিকা নেয়নি বলেও সিভিল সার্জন জানান।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী আগামীর সময়কে বলছিলেন, ‘দুই সপ্তাহ ধরে রুমাতে হাম আক্রান্ত হচ্ছে বেশি। উপজেলাটিতে বর্তমানে আক্রান্ত আছে ১৫৩ জন। এর মধ্যে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং বান্দরবান সদর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া চট্টগ্রামেও চিকিৎসাধীন রয়েছে। লেংটংপাড়ায় বেশি আক্রান্ত হয়েছে। ওখানে মারাও গেছে কয়েকজন।’


আরও পড়ুন

সংসার চালাতে হিমশিম, বাধ্য হয়ে চুল বিক্রি করলেন রেহানা

০৮ আগস্ট ২০২৬

লেংটংপাড়ায় নতুন নতুন শিশু হাম আক্রান্ত হচ্ছে। এর মধ্যে গতকাল শুক্রবার নতুন করে দুজনকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এই হাসপাতালে আগে থেকে চিকিৎসা নেওয়া যতং খুমির (৩) খালাতো ভাই। তাদের বাবার নাম হৈচাই খুমি। তাদের আপন আরও দুই ভাই আগে থেকে এখানে চিকিৎসা নিচ্ছিল।



বর্তমানে বিআইটিআইডিতে লেংটংপাড়ার ৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে লৈসাং খুমির বয়স ১৭ বছর। এ ছাড়া যতং খুমির মা নাংখৈ খুমিও হাম উপসর্গে ভুগে এখানে চিকিৎসা নিচ্ছেন। তৈসং-নাংখৈ খুমি দম্পতির এক ছেলে সপ্তাহখানেক আগে হাম উপসর্গে মারা গেছে।


এ ছাড়া এই পাড়ার হাম আক্রান্ত ৫ জন রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। লেংটংপাড়ার আরও ৯ জন বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন। ওই পাড়ার বাসিন্দা এবং রুমা মিঞ্জিরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাংকু খুমি বলেন, ‘পাড়ার অর্ধেক পরিবারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে গত দুই সপ্তাহে সাত শিশু মারা গেছে। এর পর থেকে আতঙ্ক দেখা দিয়েছে। জ্বর হলেই সবাই পাড়া থেকে হাসপাতালে চলে যাচ্ছেন। ফলে অনেক ঘর এখন শূন্য।’



চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাত মাসের লিংথং এ্যা খুমিকে নিয়ে আজ বান্দরবান চলে গেছে অভিভাবকরা। চিকিৎসকদের না জানিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেন। লিংথং খুমির দুই ভাইসহ ওই পরিবারের চার শিশু এরই মধ্যে মারা গেছে।



আরও পড়ুন

আয়নাঘরে রেখে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল

০৮ আগস্ট ২০২৬

লিংথংয়ের দাদু ও পাড়াটির কার্বারি শৈলুং খুমি বলেন, ‘ওখানে আমাদের থাকা-খাওয়ার অসুবিধা হচ্ছে। এ ছাড়া কথাবার্তা বুঝতে পারি না। তাই নাতনিকে নিয়ে চলে এসেছি। এখন একটু ভালো আছে।’



যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন, দুর্গম পাড়াটির বাসিন্দারা দরিদ্র। তারা অপুষ্টিতে ভুগে থাকে। টিকা নেয় না। যার কারণে শিশুদের পাশাপাশি বড়রা হাম আক্রান্ত হচ্ছে।



এ বিষয়ে সিভিল সার্জনের মন্তব্য, ‘হামের প্রাদুর্ভাবের পর তাদের টিকা দেওয়ার চেষ্টা করেও আমরা দিতে পারিনি। সেনাবাহিনীসহ অনেক কাউন্সিলিং করেছি। তারা অসচেতন।’



হাম উপসর্গবান্দরবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর