চট্টগ্রাম রেডক্রিসেন্টের ১১ সদস্যের কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

মোহাম্মদ আছিফ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বামে থেকে)
চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। আজ বুধবার রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব কবির মোহাম্মদ আশরাফ আলম তিন মাসের জন্য নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী। সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কমিটির অন্যরা হলেন ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, রায়হনুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, ডা. মোহাম্মদ মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর এবং কে এম ইমরান এমি।
পদাধিকারবলে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।





