Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

খাদ্য তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৯:১৮
শেয়ার করুন:
খাদ্য তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরের চকবাজারসহ বিভিন্ন স্থানে অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাত, মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

সোমবার নগরের এসব এলাকায় পৃথকভাবে তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
একই এলাকার পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। অভিযানকালে খাদ্য তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখা যায়। মিষ্টি তৈরির কাঁচামালে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা ও চুল। যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের পাশাপাশি নকল চেরি ফল ব্যবহারের প্রমাণও মেলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বললেন, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বিপণনে স্বাস্থ্যবিধি এবং প্যাকেজিংয়ের নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক, পাউরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশি পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারের দায়ে নগরের আরও দুটি বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চকবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে কাপাসগোলা রোডের দোহা ফুডকে ১৫ হাজার টাকা এবং গুলজার মোড়ের মস্কো বেকার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, দোহা ফুড বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট, কেক ও সুইটমিটসের বিভিন্ন ধরনের পণ্য বাজারজাত করছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মস্কো বেকার্স সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও ব্রেডের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছিল। পাশাপাশি শন পাপড়ির মোড়কে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বেকারি দুটি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট পণ্যের জন্য দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলামের নেতৃত্বে চকবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য ও পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।

বিএসটিআইভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরঅভিযানভ্রাম্যমাণ আদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা