রক্তের নমুনা না নিয়েই ভুয়া রিপোর্ট দিয়ে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালায় সিলেটের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে নেতৃত্ব দেন সিলেটে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ অভিযানে পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। আরিফ মিয়া বলেছেন, বিদেশযাত...