Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে কোমরসমান পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২০:০৪
মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে কোমরসমান পানি

ছবি: আগামীর সময়

দুই ঘণ্টায় ঝরেছে মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টি। এতেই চট্টগ্রাম নগরীর প্রবর্তক ও পাঁচলাইশ আবাসিক এলাকাসহ বেশ কটি এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমেছে। শনিবার বিকেল চারটার দিকে বৃষ্টিপাত শুরু হয়। সন্ধ্যা ছয়টার আগেই বৃষ্টি থেমে যায়। এতে দুর্ভোগে পড়েছেন এসব সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারী ও যাত্রীরা। অনেকে রিকশা ও ভ্যানে করে এই পথ পাড়ি দিয়েছেন।

অনেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর উপর ক্ষোভ ঝেড়েছেন। ক্ষুব্ধ পথচারীরা ব্যঙ্গ করে বলছেন, ‘ছবি তুলে কি হবে? মন্ত্রীকে বলুন, পানির ছবিগুলো এআই দিয়ে তৈরি।’ এর আগে গত সপ্তাহে তিন দফা জলাবদ্ধতা হয়েছে নগরীতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল নগরীর বাসিন্দাদের। তখন মন্ত্রী এসে চট্টগ্রামের জলাবদ্ধতাকে ‘ভুয়া খবর’ বলেছিলেন।

আবহাওয়া অধিদপ্তরের আমবাগান কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ১২টা থেকে সকাল ছয়টার আগ পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

গ্রামের মানুষ ভালো থাকুক: সিলেটে প্রধানমন্ত্রী

০২ মে ২০২৬

সরেজমিন পাঁচলাইশ আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যা ছয়টায় কোমর সমান পানিতে ডুবে যায় পুরো সড়ক। এই সড়কে দুইটি হাসপাতাল, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি বহুতল সরকারি অফিসার্স অ্যাপার্টমেন্ট ও একটি বিভাগীয় কর্মকর্তাদের বাসভবন রয়েছে। এছাড়া কয়েকটি বহুতল ভবন রয়েছে।

সরকারি অফিসার্স অ্যাপার্টমেন্ট চামেলির তত্ত্বাবধায়ক মো. সেলিম বললেন, ‘খালে বাঁধ দিয়ে কাজ করার কারণে সব পানি এসে জমছে এই সড়কে। বৃষ্টি না থাকলেও অনেক সময় পানি জমে থাকে।’

বিকেল পৌনে ছয়টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে গিয়ে দেখা যায়, পানি মানুষের কোমর ছুঁয়েছে। এসময় অনেকে উঁচু আইল্যান্ড দিয়ে হেঁটে রাস্তা পার হন। অনেকে রিকশায় করে যাতায়াত করেন।

একটি প্রাইভেট কার ডুবে অচল হয়ে যায়। সেটিকে কয়েকজন ঠেলে শুকনো এলাকায় নিয়ে যেতে দেখা যায়।

এসময় এক পথচারীর কাছ থেকে মন্তব্য জানতে চাইলে তিনি  বিরক্তবোধ করেন। বললেন, ‘ছবি তুলে কি হবে? মন্ত্রীকে বলেন এগুলো এআই দিয়ে তৈরি ছবি।’

আরও পড়ুন

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম

০২ মে ২০২৬

বৃষ্টিতে কাতালগঞ্জ আবাসিক ও পাঠানটুলী এলাকায়ও পানি উঠেছে। কাতালগঞ্জের বাসিন্দা মাসুদ ফরহান প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে সন্ধ্যা ছয়টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘খোদার কসম এটি ঠিক এই মুহূর্তের চট্টগ্রামের কাতালগঞ্জ আবাসিক এলাকার ছবি। এটি ২০২৩ কিংবা ২০২৪ সালের ছবি নয়।’

পাঠানটুলীর গায়েবি মসজিদ এলাকার বার্মা ফার্নিচারের মালিক মো. দেলোয়ার বলেছেন, ‘গোড়ালি পর্যন্ত পানি উঠেছে। বৃষ্টি থামার পর নেমে যাচ্ছে।’

চট্টগ্রামবৃষ্টিজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!