Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

‘পণ্য শুল্কায়নেই ৮ দিন সময় লাগছে’ অভিযোগ চট্টগ্রাম চেম্বারের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:৩২
‘পণ্য শুল্কায়নেই ৮ দিন সময় লাগছে’ অভিযোগ চট্টগ্রাম চেম্বারের

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরে পণ্য শুল্কায়ন ও খালাসে কাঙ্ক্ষিত গতি নেই বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতা ও সদিচ্ছার অভাবকেই তিনি প্রধানত দায়ী করেছেন। এতে আমদানিকারকরা বিশাল জরিমানা গুনছে। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে রবিবার এসব লিখিত অভিযোগ করে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানিয়ে সমাধান চেয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি।

চিঠিতে ব্যবসা সহজ করতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর স্পষ্ট নির্দেশনা রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের একট প্রতিষ্ঠান। বাজেট ঘোষণা শেষে অর্থ মন্ত্রণালয় নতুন রাজস্ব বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। ব্যবসায়ীদের আশা এই নিয়োগের মাধ্যমে সরকার বন্দর থেকে পণ্য খালাস, শুল্কায়ন দ্রুত করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাইছে।

চট্টগ্রাম চেম্বার সভাপতির অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেই রাজস্ব বোর্ডের অধীন একাধিক প্রতিষ্ঠান একই পণ্যের বারবার পরীক্ষা করছে। কন্টেইনার স্ক্যানিং করার পরেও 'গোপন সংবাদের' দোহাই দিয়ে পুনরায় কায়িক পরীক্ষা (ফিজিক্যাল এক্সামিনেশন) করা হচ্ছে। আমদানিকৃত পণ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার সীমাবদ্ধতার অজুহাতে টেস্টের জন্য নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং চলমান 'বিল অব ল্যাডিং' থাকা সত্ত্বেও শুধু সিগনেটরির স্বাক্ষর যাচাইয়ের নামে দিনের পর দিন শুল্কায়ন ঝুলিয়ে রাখা হচ্ছে। এমনকি কন্টেইনার আনস্টাফিংয়ের সময় অপ্রয়োজনীয় কাগজপত্র চেকিং এবং বাধ্যতামূলক নয় এমন অনেক পণ্যও বিএসটিআই টেস্টের জন্য পাঠানো হচ্ছে। এসব কারণে পণ্য শুল্কায়নে ৭ থেকে ৮ দিন বা তারও বেশি সময় লেগে যাচ্ছে।

অর্থমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার পরও ক্ষেত্রবিশেষে কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতা ও সদিচ্ছার অভাবে দ্রুত পণ্য শুল্কায়ন ও খালাস প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না-বলে তার অভিযোগ।

গত ঈদুল আজহার দিন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে তার বাসভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দ, কাস্টমস ও বন্দর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় ব্যবসা পরিচালনা সহজ ও খরচ কমানোর উদ্দেশ্যে ৪ দিনের মধ্যে পণ্য শুল্কায়ন সম্পন্ন ও বন্দর থেকে খালাসের নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা এবং জাহাজ ও পণ্যজট হ্রাসের লক্ষ্যে অচল স্ক্যানার মেশিনগুলো সচল করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন মন্ত্রী।

পণ্য শুল্কায়নচট্টগ্রাম চেম্বারকাস্টমস কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    advertiseadvertise