Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সিআরবি ৭ রাস্তার গোলকধাঁধা আরও আছে প্রকৃতির রূপের আধার

নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৯:২০
সিআরবি ৭ রাস্তার গোলকধাঁধা আরও আছে প্রকৃতির রূপের আধার

সিআরবি এখনও প্রকৃতির রূপের আধার। ছবি: রনি দে

চট্টগ্রাম শহরের কোলাহল, যানজট আর যান্ত্রিক জীবনের মাঝখানে সবুজে ঘেরা সিআরবি। শতবর্ষী গাছ, ছোট-বড় টিলা, পাখির কলতান আর মানুষের পদচারণায় কোলাহলমুখর এই সিআরবি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চার এক অবিচ্ছেদ্য অংশ।

‘সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং’ সংক্ষেপে সিআরবি। পাহাড়ের ভাঁজে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই এলাকা বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নগরীর একমাত্র গোলকধাঁধা সড়ক সাত রাস্তার মোড়ও এখানে। একদিকে যাবেন স্টেডিয়াম, অন্যদিকে কদমতলী।

রয়েছে টাইগারপাস যাওয়ার রাস্তা। যেতে পারবেন গোয়ালপাড়া রেলওয়ে কলোনিতে। পলোগ্রাউন্ড মাঠে যাওয়ার পথও রয়েছে। আরেকটি দিয়ে উঠতে পারবেন সিআরবির প্রধান গেটে। সবশেষ রাস্তাটি উঠেছে পাহাড়চূড়ায়, যেখানে রেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আবাসস্থল। এই সিআরবি চট্টগ্রামবাসীর কাছে ‘নগরীর ফুসফুস’ হিসেবে পরিচিত।

ভোরের আলো ফুটতেই সিআরবিতে শুরু হয় মানুষের পদচারণা। পাখির কিচিরমিচির শব্দে এলাকাটি হয়ে ওঠে স্বপ্নের বাগান। ঘুমভাঙা মানুষের কলকাকলীতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পথঘাট।

ফজরের নামাজের পর বিভিন্ন বয়সী মানুষ এখানে হাঁটতে ও শরীরচর্চা করতে আসেন। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কেউ কেউ সকালের নির্মল বাতাসে একটু স্বস্তির শ্বাস নিতে সিআরবির নৈসর্গিক প্রকৃতির টানে ছুটে যান। নাগরিক জীবনের দুশ্চিন্তা ও ক্লান্তি ভুলে অনেকে খুঁজে পান মানসিক শান্তি-প্রশান্তি।

সিআরবির সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর প্রাণ-প্রকৃতি। ছোট ছোট টিলা আর চারপাশজুড়ে সবুজের সমারোহ। পথের দুধারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত শত গাছ। যার মধ্যে রয়েছে একশ বছরের পুরোনো শিরীষ, গর্জন, সেগুন ও কড়ই।

শুধু সকাল নয়, বিকেলেও প্রকৃতিপ্রেমী আর আড্ডাবাজদের ভিড় থাকে এখানে। শিশুরা খেলাধুলা করে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস শেষে কিংবা ফাঁকে এখানে এসে আড্ডা দেয়। প্রেমিকযুগলের দেখাও মেলে হরহামেশা। গাছের ছায়ায়, প্রকৃতির আড়ালে-আবডালে হাতে হাত রেখে চলে প্রেমের কথোপকথন।

ভাসমান দোকানেরও শেষ নেই। ভ্যানে বিক্রি হচ্ছে নানা খাবার। ফুচকা, চটপটি, বাদাম, কেক, চা-কফি, আইসক্রিম। পথের ধারে রয়েছে ছোট ছোট ফুলের দোকানও। চলে ড্রাইভিং শেখানোর ক্লাস। প্রাইভেট কার, মোটরসাইকেল ও স্কুটি চালানো শিখছেন অনেকে গভীর মনোযোগে।

মহসিন কলেজের শিক্ষার্থী তাসলিমা আক্তার জানান, অনেক নিরিবিলি, এখানকার প্রকৃতিও সুন্দর। ক্লাস শেষে সময় পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসি।

আরেক শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেছেন, ‘এটি আমার বাসার কাছেই। তাই সুযোগ পেলেই আসা হয়। বিশেষ করে বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলি।’

প্রকৃতির পাশাপাশি সিআরবি চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শিরীষতলা সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র। প্রতিবছর বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এখানে বর্ষবরণ অনুষ্ঠান হয়, যা অনেকের কাছে ঢাকার রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের অনুষ্ঠানের মতোই আকর্ষণীয়। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও প্রমা আবৃত্তি সংগঠন এখানে বসন্ত উৎসবের আয়োজন করে। সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনের শুটিংও চলে সিআরবির এই মনোরম সবুজ পরিবেশে।

শুধু মানুষের জন্য নয়, সিআরবি নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশালাকৃতির পুরোনো গাছগুলো প্রতিনিয়ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করছে। ক্রমবর্ধমান নগরায়ন, পাহাড় কাটা, খাল ভরাট, নদী দখল ও বৃক্ষনিধনের কারণে নগরীতে সবুজ এলাকা কমে যাচ্ছে। এমন বাস্তবতায় সিআরবি মানেই প্রকৃতির কাছাকাছি থাকার শেষ আশ্রয়, যা নগরবাসীর কাছে আজও সমানভাবে প্রাসঙ্গিক।



সিআরবিগোলকধাঁধাপ্রকৃতি
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬