Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে এই প্রথম বাজেট নিয়ে প্রতিক্রিয়া নেই তাদের

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৫৭
চট্টগ্রামে এই প্রথম বাজেট নিয়ে প্রতিক্রিয়া নেই তাদের

গ্রাফিকস: আগামীর সময়

জাতীয় সংসদে ঘোষিত বাজেটের প্রতিক্রিয়ায় সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি মিছিলের কর্মসূচি। চট্টগ্রামের দীর্ঘদিনের রাজনৈতিক রীতি। এবার প্রথমবারের মতো সেই রীতিতে ব্যত্যয় ঘটেছে।

সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী বাজেট নিয়ে কোনো কর্মসূচি পালন করেনি। উভয় দলের নেতারাই বলছেন, তারা ঘোষিত বাজেট পর্যবেক্ষণে সময় নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নব্বই দশকের শুরুতে দেশ সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে প্রবেশের পর থেকে বাজেটকে স্বাগত জানিয়ে সরকারি দল এবং প্রত্যাখান করে বিরোধী দলের মিছিল ‘অভ্যাসের কর্মসূচিতে’ পরিণত হয়। অন্যান্য রাজনৈতিক দলও বাজেটের প্রতিক্রিয়ায় মিছিল-সমাবেশ করতো। বাজেট ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর ব্যানার তৈরি করে ফেলা কিংবা সংসদে পেশ করার মধ্যেই মিছিল বের করে ফেলা নিয়ে হাস্যরসও কম হয়নি।

শুধুমাত্র এক-এগারোর জরুরি অবস্থা ও অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক দল ক্ষমতায় না থাকায় এর ব্যত্যয় ঘটেছিল।

রাজনৈতিক দলের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের শহর হিসেবে চট্টগ্রামের বিভিন্ন ট্রেডবডি থেকেও বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আসতো। সব মিলিয়ে বাজেটের বিকেল থেকে রাত পর্যন্ত আড্ডায়-আলোচনায় সরগরম থাকতো বন্দরনগরী।

তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া দিতে চান না বলে জানালেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, ‘স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের চাহিদার উপযোগী একটি বাজেট পেশ করা হয়েছে। মানুষের মৌলিক চাহিদার সকল বিষয়গুলোকে সরকার টাচ করেছে। শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের সেবাখাতে উৎস কর কমানোর বিষয়টি আরেকটু বিবেচনা করা উচিৎ বলে মনে করি।’

পুরো বাজেট আরও পর্যবেক্ষণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পূর্ণাঙ্গ মতামত তুলে ধরা হবে বলে জানালেন তিনি।

বাজেট নিয়ে আপাতত কোনো কর্মসূচি নেই বলে জানালেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি, ‘আগে বাজেট ঘোষণার সময়ই মিছিল করা হতো। আমরাও করেছি। কিন্তু এখন বাজেট পুরোপুরি না দেখে শুধু শুধু চিল্লাফাল্লা করতে চাই না। আগে পর্যবেক্ষণ করি। তারপর প্রতিক্রিয়া জানানো হবে।’

বাজেটচট্টগ্রামমিছিলকর্মসূচিবিএনপিজামায়াত ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা