Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জাহাজে দস্যুতা শুন্য চারমাস

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:১৫
জাহাজে দস্যুতা শুন্য চারমাস

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা বাণিজ্যিক জাহাজে এখনেও দস্যুতার (পাইরেসি) ঘটনা ঘটেনি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্যবাহি জাহাজ বাংলাদেশ জলসীমায় পৌঁছার পর চুরি-ডাকাতি-দস্যুতার কবলে পড়ে। ক্ষুন্ন হয় চট্টগ্রাম বন্দর এবং দেশের ভাবমূর্তি।

২০২৬ সালের প্রথম চারমাসে অন্তত দেড় হাজার দেশি-বিদেশি জাহাজ পণ্য নিয়ে বঙ্গোপসাগরে এসেছিল। কোন জাহাজকেই এই খারাপ ঘটনার মুখোমুখি হতে হয়নি। আর এই খবর মিলেছে বাণিজ্যিক জাহাজে দস্যুতা প্রতিরোধে কর্মরত আর্ন্তজাতিক সংগঠন রিক্যাপ রিপোর্টে।

২০২৫ সালে বঙ্গোপসাগরে পণ্য নিয়ে পৌঁছা বাণিজ্যিক জাহাজে অন্তত চারটি দস্যুতার ঘটনা ঘটেছিল। সেদিক থেকে এখন দস্যুতা শুন্য থাকায় বেশ স্বস্তিতে আছে জাহাজ পরিচালনাকারী, বন্দর কর্তৃপক্ষ, নৌ বাহিনী, কোস্টগার্ড। এখন স্বস্তি কতদিন অব্যাহত থাকে সেটি দেখার বিষয়। কারণ ২০২৫ সালে দস্যুতার ঘটনা ঘটেছিল এপ্রিলের পর।

জাহাজে পাইরেসি ঠেকাতে চট্টগ্রাম বন্দর, নৌ বাহিনী, কোস্টগার্ড- তিনটি সংস্থা যৌথভাবে কাজ করে। তার মানে জানুয়ারি-এপ্রিল পর্যন্ত জাহাজে দস্যুতা ঘটেনি নাকি ঘটাতে পারেনি। প্রশ্নটা করা হয়েছিল চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহকে। তার উত্তর 'সাগরে নজরদারিতে আগের চেয়ে কঠোর হয়েছি আর কৌশলে পরিবর্তন এনেছি। আর তিনটি বাহিনীর সমন্বিত অভিযান-নজরদারিতেই দস্যুতা ঘটানোর সুযোগ পায়নি।'

চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে এক বছরে সাড়ে চার হাজার দেশি-বিদেশি সমুদ্রগামি জাহাজ পণ্য নিয়ে আসে। এর বেশিরভাগ জাহাজই বন্দর জেটিতে ভিড়ে। কিছু জাহাজ সাগর থেকেই পণ্য স্থানান্তর করেই ফেরত যায়। দস্যুদের প্রধান টার্গেট থাকে জাহাজে উঠে পণ্যচুরি। জাহাজের ক্যাপ্টেনরা বাধা দিলেই তারা হামলা করে। মুলত সোমালিয়ায় নাবিক জিম্মি করে যে টাইপের সশস্ত্র দস্যুতা ঘটে সেটি বাংলাদেশে হয় না।

ছোট টাইপের দস্যুতা হলেও সংখ্যা বেড়ে গিয়ে বাংলাদেশকে চড়ামূল্য দিতে হয়েছিল একাধিকবার। নিজেদের জলসীমায় দস্যুতা বাড়লে তার মাশুল দিতে হয় বাংলাদেশকেই।

বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মশিউল আলম স্বপন বলছেন, চার মাসের অর্জন দিয়েই স্বস্তি পেলে চলবে না। বছরজুড়েই এর ধারাবাহিকতা থাকতে হবে।

রিক্যাপ রিপোর্টে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে এশিয়ায় মোট ১৬টি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই ছিল সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালীতে। বাংলাদেশ জলসীমা এই সময় পুরোপুরি নিরাপদ ছিল।

রিপোর্টে, ২০১৭ সালে বাংলাদেশে সর্বোচ্চ ১১টি দস্যুতার ঘটনা রেকর্ড করা হয়েছিল। তবে গত এক দশকে এই সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। ২০২৪ সালে যেখানে ১৩টি ঘটনা ঘটেছিল, ২০২৫ সালে তা প্রায় ৬৯ শতাংশ কমে মাত্র ৪টিতে নেমে আসে। আর ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা শুন্যে এসে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম বন্দরবাণিজ্যিক জাহাজবাংলাদেশ জলসীমাবহির্নোঙর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise