চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: আগামীর সময়
পলাতক খুনী হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সুশীল গুপ্ত ষড়যন্ত্রের রাজনীতি জনগণের প্রকৃত সমস্যাকে আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
আজ মঙ্গলবার চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। যুবদল নেতা আরও বলেছেন, একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতকরণ।
যুবদল ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। এর আগে এক বিক্ষোভ মিছিল নগরীর ২নং গেইট ষোলশহর থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে বহদ্দার হাট মোড়ে এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুসা, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটুসহ অনেকে।




