Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিএনপি সরকারের ১৮০ দিন: পুরনো রাজনীতির পুনরাবৃত্তি ও প্রতারণার অভিযোগ এনসিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ২০:২৭
বিএনপি সরকারের ১৮০ দিন: পুরনো রাজনীতির পুনরাবৃত্তি ও প্রতারণার অভিযোগ এনসিপির

সোমবার এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সাংগঠনিক সমন্বয় সভায় দলটির কেন্দ্রীয় নেতারা- আগামীর সময়

বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমকে অদক্ষতা, অব্যবস্থাপনা ও প্রতারণার আমলনামা হিসেবে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি এখন পুরনো রাজনীতির পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এমনকি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেট এবং রাষ্ট্রীয় বিভিন্ন পদে দলীয়করণের মাধ্যমে স্বজনপ্রীতির সংস্কৃতি চালু হয়েছে বলেও তারা দাবি করেন।

সোমবার চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে আয়োজিত এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সাংগঠনিক সমন্বয় সভায় দলটির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম চট্টগ্রামের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার তীব্র সমালোচনা করেন। তিনি বলেছেন, ‘বর্ষা শেষ হলে প্রশাসক, এমপি বা মেয়রদের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করবে। তারা ভুলে যাবে এই বর্ষায় চট্টগ্রাম কীভাবে ডুবেছিল। ২০২৭ সালে আমরা ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এই নাটক আর দেখতে চাই না। আপনাদের হাতে এক বছর সময় আছে, চট্টগ্রামের পানি নিষ্কাশন ও রাস্তাঘাটের উন্নয়নে আলাদা মেগা প্রকল্প গ্রহণ করুন।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে সারজিস আলম বলেছেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে ১৫ তারিখের পর মানুষের সংসার চলে না। পে-স্কেল নিয়ে ছয় মাস ধরে কালবিলম্ব করা হচ্ছে। মানুষ যদি অভাবের তাড়নায় দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে এই দায় সরকার এড়াতে পারবে না।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গুরুতর অভিযোগ তুলে সারজিস আলম বললেন, ‘আমরা শুনতে পাচ্ছি, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে ২৫ জনের নতুন সিন্ডিকেট করা হয়েছে। যেখানে এক লাখ টাকায় একজন কর্মী যেতে পারতেন, সেখানে এখন সাত-আট লাখ টাকা খরচ করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সিন্ডিকেটের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের সরাসরি সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। বিএনপি যেন পুরনো সেই লুটপাটের রাজনীতিতে আর না হাঁটে।’

সরকারের গত ছয় মাসের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘সরকার বলেছিল নির্বাচন এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের কোনো পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ বা বিনয়ী আচরণ দিয়ে রাষ্ট্র চলে না। পারফরম্যান্স ইজ নট গভর্ন্যান্স, আপনাকে সেবা ডেলিভার করতে হবে।’

সারোয়ার তুষার আরও বললেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মাধ্যমে মানুষের পকেট কাটা হচ্ছে। অর্থমন্ত্রী আইএমএফের ঋণ আনতে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরে ফিল্মি স্টাইলে অভিযান চালালেও রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এমনকি সংবিধান লঙ্ঘন করে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে।’

প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুলে তিনি দাবি করেন, ‘‘ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে বিএনপির অশিক্ষিত নেতাকর্মীদের খবরদারি ও ইউএনওদের লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। স্বতঃস্ফূর্ত মব এখন বিএনপির আমলে প্রাতিষ্ঠানিক মবে পরিণত হয়েছে। বিএনপি নেতারা যেভাবে লুটপাট ও ‘খাই খাই’ শুরু করেছেন, তাতে মনে হচ্ছে তারা নিজেরাই বিশ্বাস করে না যে তারা পাঁচ বছর টিকবে।’’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারোয়ার তুষার আরও বললেন, ‘আমরা ছয় মাস তাদের হানিমুন পিরিয়ড দেখেছি। এখন জনগণের স্বার্থে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজনে ঢাকা ও সারা দেশে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।’

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, সাগুফতা বুশরা মিশমা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন । সভা সঞ্চালনা করেন উত্তর জেলা এনসিপির সদস্য সচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমন।

এনসিপিসরকারের ১৮০ দিনপ্রতারণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন