চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে ডেঙ্গুতে শামসুন নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামসুন নাহারের বাসা নগরের আগ্রাবাদ এলাকায়। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তাকে শুক্রবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ
১৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরে এখন পর্যন্ত মোট ৮৪৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২১০ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এ নিয়ে মোট ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৮৮৩ জন। মারা গেছেন ১২ জন।




