Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর

বৃষ্টিতে নষ্ট পণ্যের ক্ষতিপূরণ দাবি চার ব্যবসায়ী সংগঠনের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২০:৪৬
বৃষ্টিতে নষ্ট পণ্যের ক্ষতিপূরণ দাবি চার ব্যবসায়ী সংগঠনের

বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দর সুরক্ষিত এলাকায় থাকা ক্ষতিগ্রস্ত পণ্যের দায় নির্ধারণ করে ক্ষতিপূরণ চাইল ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন। জলাবদ্ধতার কারণে দীর্ঘসময় আটকে থাকা পণ্যের বিভিন্ন ধরনের মাশুল মওকুফ চেয়েছে তারা। অ্যাক্ট অফ গড’র অজুহাতে চট্টগ্রাম বন্দর ক্ষতিপুরণ দাবির আবেদন প্রত্যাখ্যান করে যেই ভাষায় বিজ্ঞপ্তি দিয়েছে তার কঠোর সমালোচনা করা হয়েছে একই সঙ্গে।

এসব বিষয়ে দ্রুত প্রতিকার চেয়ে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে চিঠি দিয়েছে সংগঠনগুলো। তাতে স্বাক্ষর করেছেন গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, নীটওয়ারস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, টেক্সটাইলস মিলগুলোর সংগঠন বিটিএমইএ সভাপতি শওকত আজিজ রাসেল ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

চিঠিটির অনুলিপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

‘বৃষ্টিতে আমদানি-রপ্তানি পণ্যের ক্ষতি; দায় এড়াতে চায় বন্দর, ব্যবহারকারীদের অসন্তোষ’ শীর্ষক প্রতিবেদন গতকাল শনিবার আগামীর সময় অনলাইন এবং রবিবার ছাপা পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই ব্যবসায়ী সংগঠনগুলো এমন বিবৃতি দিল।

যৌথ স্বাক্ষরিত চিঠিতে সংগঠনগুলো বলেছে, অবকাঠামোগত দুর্বলতা ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনার ত্রুটির কারণে বন্দরের ভেতর পণ্যের ক্ষতি হয়ে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দরের প্রতি ব্যবহারকারীদের আস্থা ক্ষুণ্ণ হবে।

সংকট উত্তরণে ব্যবসায়ী সংগঠনগুলোর ৯ দফা দাবির মধ্যে রয়েছে, জরুরিভিত্তিতে চট্টগ্রাম বন্দরসহ সড়ক ও রেল যোগাযোগ সচল করে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন। এছাড়া বন্দরে আটকে থাকা কন্টেইনার ও পণ্যের আর্থিক ক্ষতিপুরণ, পোর্ট রেন্ট ও স্টোরেজ চার্জ সম্পূর্ণ বা আংশিক মওকুফ করাসহ নতুন চার্জ স্থগিত রাখা। জরুরি ও পচনশীল পণ্যের দ্রুত খালাসে বিশেষ ফাস্ট ট্র্যাক ব্যবস্থা চালু।

জরুরি পদক্ষেপের পাশাপাশি চিঠিতে দীর্ঘমেয়াদি সমাধানের প্রস্তাবও দেওয়া হয়েছে। বাণিজ্য, অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, বন্দরের ইয়ার্ডের উচ্চতা বৃদ্ধি, টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং দুর্যোগকালে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে একটি সমন্বিত ‘ন্যাশনাল ট্রেড কন্টিনিউটি ফ্রেমওয়ার্ক’ প্রণয়নের প্রস্তাব এসেছে সংগঠন থেকে।

চট্টগ্রাম বন্দরক্ষতিপূরণচট্টগ্রামে জলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি